পেট্রোলে অতিরিক্ত ইথানল মেশানোর অভিযোগ, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

By Suman Debnath

November 7, 2026 3:22 PM

পেট্রোলে অতিরিক্ত ইথানল মেশানোর অভিযোগ, মোদি সরকারকে নিশানা রাহুল গান্ধীর

ওয়েবডেস্ক, পেট্রোলে ২০ শতাংশের বেশি ইথানল মেশানোর অভিযোগে ফের সরব হলেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। শনিবার এক্স-এ তিনি অভিযোগ করেন, অতিরিক্ত ইথানল মিশিয়ে সাধারণ মানুষের গাড়ির ক্ষতি করছে মোদি সরকার।

কর্নাটক সরকারের পরীক্ষায় ১৪টি নমুনার মধ্যে ১১টিতে ইথানলের পরিমাণ ২০ শতাংশের বেশি পাওয়া গিয়েছে বলে দাবি তাঁর। কয়েকটি নমুনায় এই মাত্রা ৩০ শতাংশও ছাড়িয়েছে।
রাহুলের প্রশ্ন, সাধারণ মানুষ বেশি দাম দিয়ে পেট্রোল কিনেও কেন সঠিক জ্বালানির নিশ্চয়তা পাবেন না? তাঁর অভিযোগ, অতিরিক্ত ইথানলে গাড়ির মাইলেজ কমতে পারে, বাড়তে পারে যন্ত্রাংশের ক্ষয়।

যদিও ইন্ডিয়ান অয়েল, ভারত পেট্রোলিয়াম ও হিন্দুস্তান পেট্রোলিয়ামের দাবি, তাঁদের সরবরাহ করা E20 পেট্রোল নির্ধারিত IS 17021 মান মেনেই তৈরি। কর্নাটকের নমুনা সংগ্রহ ও পরীক্ষার পদ্ধতি নিয়েও প্রশ্ন তুলেছে সংস্থাগুলি। প্রধানমন্ত্রীকে রাহুলের প্রশ্ন, পেট্রোলে প্রকৃতপক্ষে কতটা ইথানল মেশানো হচ্ছে?

আরও পড়ুন:  জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে কেরল বিধানসভার প্রস্তাব আনছে কংগ্রেস সরকার, পাশে থাকতে পারে বামও

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment