মহারাষ্ট্রের হাতে পরাজয় বাংলার! – Rplus

By Pritam Shil

November 6, 2026 11:35 AM


জয়ের হ্যাটট্রিকের পর ঘরের মাঠে ইডেনে থেমে গেল বাংলা ক্রিকেট দলের বিজয়রথ। বৃহস্পতিবার রনজি ট্রফির এলিট গ্রুপের খেলায় মহারাষ্ট্র ১০ উইকেটের বড় জয় তুলে নিল বাংলাকে ব্যাটে ও বলে পরাস্ত করে।

আরপ্লাস নিউজ ডিজিটাল ডেস্ক

বাংলা প্রথম ইনিংসে ১৪৩ রান তুলেছিল অভিষেক পোড়েলের ৫৪ ও প্রদীপ্ত প্রামানিকের ৩১ রানের সুবাদে। মহারাষ্ট্রের তনয় সংগাভি ৩০ রানে ৩ ও প্রদীপ দাধে ৪৫ রানে ৩ উইকেট নেন। জবাবে মহারাষ্ট্র প্রথম ইনিংসে ২১৮ রান করে ৪৫ রানের লিড নিয়েছিল। মহারাষ্টের তনয় সাংগভি (‌৬০)‌ সৌরভ নাওয়ালে(‌২৮)‌ ব্যাটে উল্লেখযোগ্য রান করেন। বাংলার পেসার মহম্মদ শামি ৩১ রানে ৪ উইকেট নেন। শাহবাদ আমেদের শিকার ৩ উইকেট ৩৯ রানের বিনিময়ে।

আরও পড়ুন:  সেমিফাইনালের উল্লাস! ড্রেসিংরুমে নাচ-গানে মাতলেন ইয়ামালরা, স্পেন শিবিরে উৎসবের রাত

পিছিয়ে থেকে ব্যাট করে নেমে বিপর্যয়ের মুখে পড়ে বাংলা। বুধবার দিনের শেষে বাংলার রান ছিল ৭৬-‌৪। শেষপর্যন্ত অভিষেক পোড়েলের ৬৫ ও সুমন্ত গুপ্তর ৫৯ রানের জোরে দ্বিতীয় ইনিংসে করে ১৮৬ রান। এছাড়া বাংলার ব্যাটারদের মধ্যে অঙ্কুর পাল (‌৩২)‌ ছাড়া আর কেউ বড় রান পাননি। মধ্যাহ্নভোজের বিরতির ৩ ওভার পরেই বাংলার ইনিংসের পরিসমাপ্তি ঘটে। এবার বলে আঘাত হানেন প্রদীপ দাধে(‌৪-‌৪৮)‌ ও হিতেশ ওয়ালুনজ(‌৪-‌৫৩)‌। ম্যাচের সেরা হয়েছেন তনয় সাংগভি প্রথম ইনিংসে করা ৬০ রান ও বলে প্রথম ইনিংসে ৩০ রানে ৩ ও দ্বিতীয় ইনিংসে ৫৯ রানে ২ উইকেট নিয়ে।

এতে জয়ের জন্য মহারাষ্ট্রর দরকার ছিল ১১২ রান। মহারাষ্টের ওপেনিং জুটি শচীন ধস (‌অপরাজিত ৬১)‌ ও পৃথ্বী শ(‌অপারজিত ৫০)‌ বাংলার বোলারদের ওপর আধিপত্য দেখিয়ে ১৯.‌৪ ওভারে বিনা উইকেট ১১৪ রান তুলে ম্যাচ জিতে নেয়। এই জয়ের ফলে মহারাষ্ট্র সংগ্রহ করল ৭ পয়েন্ট। ২ ম্যাচ জিতে ১৯ পয়েন্ট নিয়ে এলিট গ্রুপ সি-‌র শীর্ষে মহারাষ্ট্র। বাংলা প্রথম ম্যাচ হারের ফলে আটকে থাকল ১৮ পয়েন্ট।

আরও পড়ুন:  তৃতীয় স্থানের লড়াইয়ে নামার আগেও মেসিদের কাছে হারের কৈফিয়ৎ দিয়েই চলেছেন ইংল্যান্ডের কোচ

No comments to show.

Leave a Comment