হকার-মুক্ত থাকবে দিঘার সৈকতপাড়, কী পদক্ষেপ নিল পর্ষদ?

By Suman Debnath

November 4, 2026 7:30 PM

হকার-মুক্ত থাকবে দিঘার সৈকতপাড়, কী পদক্ষেপ নিল পর্ষদ?


ব্যস্ততার ফাঁকে একটু সময় পেলেই মানুষ ছুটি কাটাতে দিঘা কিংবা পুরীকে বেছে নেয়। প্রায় সারা বছরই দিঘাতে পর্যটকদের ভিড় থাকে। রাজ্যের পাশাপাশি দেশ-বিদেশের পর্যটকেরাও সেখানে ভিড় জমান। এবার পর্যটকদের সুবিধার জন্য দিঘার সমুদ্র সৈকতকে হকার মুক্ত করার সিদ্ধান্ত নিল দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ।

দিঘার সৈকতপাড়ে এখন থেকে আর জিনিসের পসরা নিয়ে বসা যাবে না। প্রশাসনের শীর্ষ এক আধিকারিক জানিয়েছেন, মঙ্গলবার থেকেই এই নির্দেশ কার্যকর করা হয়েছে। সমুদ্র কিংবা সমুদ্রের ধারে যারা ব্যবসা করেন তাঁদের ইতিমধ্যে এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছে।

এই বিষয়ে পূর্ব মেদিনীপুরের অতিরিক্ত জেলাশাসক তথা দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদের কার্যনির্বাহী আধিকারিক ধুমাল প্রতীক অশোক বলেন, ‘দিনে দিনে দিঘায় পর্যটকের সংখ্যা বাড়ছে। সৈকত সরণী দিয়ে চলাফেলা করতে অসুবিধার অভিযোগ করে আসছিলেন পর্যটকরা। যাতে পর্যটকেরা স্বাচ্ছন্দ্যে সমুদ্র সৈকতে চলাফেরা করতে পারেন, তার জন্য এই উদ্যোগ নেওয়া হয়েছে।’

আরও পড়ুন:  বারুইপুরে গণপিটুনি কাণ্ডে আরও ৩ গ্রেপ্তার

আরও পড়ুন: ছট ও কালীপুজোর বিসর্জনে নিরাপত্তায় তিন স্তরীয় বলয়, ঘাটে ঘাটে পরিদর্শনে অগ্নিমিত্রা

পর্যটকেরা যাতে সৈকতপাড়ে ঠিকমতো চলাফেরা করতে পারে তার জন্য দিঘায় হকারদের বসতে দেওয়া হবে না বলে জানিয়েছে পর্ষদ কর্তৃপক্ষ। প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন পর্যটক এবং দিঘা শঙ্করপুর হোটেলিয়ার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা। এই সিদ্ধান্তের ফলে এখন থেকে আর দিঘার সমুদ্র সৈকতে হকারদের ব্যবসা করতে দেওয়া হবে না।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment