মাধ্যমিক পরীক্ষার রিভিউতে ১০ নম্বর বাড়ল কেন? পরীক্ষককে নিয়ে পদক্ষেপের পথে পর্ষদ

By Suman Debnath

October 31, 2026 8:50 PM

মাধ্যমিক পরীক্ষার রিভিউতে ১০ নম্বর বাড়ল কেন? পরীক্ষককে নিয়ে পদক্ষেপের পথে পর্ষদ


মাধ্যমিক পরীক্ষার্থীদের উত্তরপত্র মূল্যায়ন যাতে ঠিকভাবে হয়, তার উপর এবার বিশেষ নজর দিতে চলেছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। মূল্যায়ন প্রক্রিয়ায় যাতে কোনও গাফিলতি না হয়, তা আটকাতে রিভিউ সংক্রান্ত নিয়মে কড়া পদক্ষেপ নেওয়া হচ্ছে।

মধ্যশিক্ষা পর্যদ সূত্রের খবর, কোনও পরীক্ষার্থীর খাতা রিভিউ করার পর যদি তার ১০ কিংবা তার থেকে বেশি নম্বর বাড়ে সেক্ষেত্রে কড়া পদক্ষেপ নেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এরকম হলে সংশ্লিষ্ট পরীক্ষক ও প্রধান পরীক্ষককে ডেকে ব্যাখা চাওয়া হবে। দরকার পড়লে তাঁদেরকে সতর্কও করা হবে।

পর্যদের নেওয়া এই সিদ্ধান্তের অনেকেই প্রশংসা করেছেন। তবে শিক্ষক সংগঠনের প্রতিনিধিরা আশঙ্কা প্রকাশ করে জানিয়েছেন, এই নিয়মের ফলে শিক্ষকদের উপর অতিরিক্ত মানসিক চাপ বাড়তে পারে। তবে শুধু এটাই নয়, পরীক্ষার পর ফলপ্রকাশের সময় কমিয়ে আনা চেষ্টা করা হচ্ছে। এর পাশাপাশি নির্ধারিত সময়ের আগেই যাতে একাদশ শ্রেণির ক্লাস শুরু করা সম্ভব হয় সেদিকে জোর দেওয়া হচ্ছে।

আরও পড়ুন:  শিয়ালদহে চালু সেন্ট্রাল গেট, দূরপাল্লার যাত্রীদের যাতায়াতে বড় স্বস্তি

পর্ষদ সভাপতি লালু দাস এ বিষয়ে জানান, পরীক্ষার্থী ও অভিভাবকদের প্রতি দায়বদ্ধ থেকেই স্বচ্ছ ও নির্ভুলভাবে ফল প্রকাশের কাজ দ্রুত সম্পন্ন করতে সচেষ্ট পর্ষদ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রের খবর, প্রবীণদের বদলে নবীন শিক্ষকরা যাতে বেশি পরিমাণে খাতা দেখেন, সেই দায়িত্ব দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। সেক্ষেত্রে একজন পরীক্ষককে আগের থেকে বেশি করে খাতা দেখতে হবে।

আরও পড়ুন: চোরবাগান কাণ্ডে কাউকেই রেহাই নয়, ৯ অভিযুক্তের জামিনের আবেদন খারিজ

কিন্তু তাড়াতাড়ি খাতা দেখার জন্য মূল্যায়নের মান নিয়ে কোনও আপস করা চলবে না বলে স্পষ্ট দাবি কর্তৃপক্ষের। সেজন্য নতুন শিক্ষকদের বিশেষ প্রশিক্ষণও দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment