গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ কালীপুজোর আগেই! সাড়ে ৮ হাজার শূন্যপদে কর্মসংস্থানের সম্ভাবনা

By Suman Debnath

October 31, 2026 8:20 PM

গ্রুপ-সি ও গ্রুপ-ডি কর্মী নিয়োগ কালীপুজোর আগেই! সাড়ে ৮ হাজার শূন্যপদে কর্মসংস্থানের সম্ভাবনা


কালীপুজোর আগেই রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য বড় সুখবর আসতে চলেছে। রাজ্য স্কুল সার্ভিস কমিশন (এসএসসি) স্কুলগুলিতে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি কর্মী নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা নিয়েছিল এবার তার ফলাফল প্রকাশ করতে চলেছে বলে নবান্ন সূত্রে খবর। সমস্ত কিছু ঠিকঠাক চললে আগামী সপ্তাহের শেষের দিকেই ফল ঘোষণা করা হতে পারে। এই খবর চাউর হতেই খুশির হাওয়া বইতে শুরু করেছে চাকরিপ্রার্থীদের মধ্যে। কালীপুজোর আগে ভাল খবর মিললে ব্যাপক আনন্দে মেতে উঠবেন তাঁরা বলে জানা গিয়েছে।

এই ফলপ্রকাশের বিষয়ে ইতিমধ্যেই বৈঠক সম্পন্ন হয়েছে নবান্নে। ওবিসি সংরক্ষণের নতুন নিয়ম মেনে শূন্যপদের তালিকা প্রকাশ ইতিমধ্যেই করা হয়েছে। বৃহস্পতিবার জারি করা বিজ্ঞপ্তি অনুযায়ী, এবার মোট ৫,৪৮৮টি গ্রুপ-ডি পদে এবং ২,৯৮৯টি ক্লার্ক পদে নিয়োগ করা হবে। সুতরাং দুই বিভাগ মিলিয়ে মোট ৮,৪৭৭ জন নিয়োগ করা হবে। চলতি বছরের মার্চ মাসে রাজ্যজুড়ে গ্রুপ-সি এবং গ্রুপ-ডি পদের জন্য লিখিত পরীক্ষা হয়েছিল। দুটি বিভাগ মিলিয়ে মোট ৮,৪৭৭টি শূন্যপদে নিয়োগ করা হবে। তার মধ্যে গ্রুপ-সি পদে ২,৯৮৯টি এবং গ্রুপ-ডি পদে ৫,৪৮৮টি শূন্যপদ আছে।

আরও পড়ুন:  অভিষেকের আমতলার দফতরের শেড ভাঙল

এই বিপুল সংখ্যক শূন্যপদের বিপরীতে পরীক্ষায় বসেছিলেন ১৬ লক্ষেরও বেশি চাকরিপ্রার্থী। তার মধ্যে কর্মসংস্থান হবে ৮,৪৭৭ জনের। এবার ফলাফল প্রকাশের প্রস্তুতি সারতে নবান্নে স্কুলশিক্ষা দপ্তরের অফিসাররা এক গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন। ওই বৈঠকে ফলাফল প্রকাশ এবং পরবর্তী ইন্টারভিউ-সহ অন্যান্য প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করার বিষয়ে আলোচনা হয়। স্কুল সার্ভিস কমিশন চাইছে ফলপ্রকাশের পর দ্রুত পরবর্তী ধাপে পদক্ষেপ গ্রহণ করে নিয়োগ প্রক্রিয়াকে ত্বরান্বিত করতে। স্কুল সার্ভিস কমিশনের তালিকা অনুযায়ী, গ্রুপ-ডি পদের বেশিরভাগই বাংলা মাধ্যমের জন্য। তার মধ্যে সাধারণ ক্যাটাগরিতে ৪,২৮৭টি। মহিলাদের জন্য ১,০২১টি আসন সংরক্ষিত আছে। আর হিন্দি মাধ্যমে ১৪১টি এবং উর্দু মাধ্যমে ২১টি গ্রুপ-ডি শূন্যপদ আছে। আঞ্চলিক বণ্টনে গ্রুপ-ডি পদের জন্য সবচেয়ে বেশি শূন্যপদ রয়েছে পশ্চিম ও উত্তর অঞ্চলে। বাকি শূন্যপদগুলি পূর্ব (৯৯৫), দক্ষিণ (৬৮০) এবং দক্ষিণ-পূর্ব (৫৩৩) অঞ্চলে ছড়িয়ে রয়েছে।

আরও পড়ুন:  পকসো মামলায় সময়সীমা বেঁধে কাজ করতে হবে, মুখ্যমন্ত্রীর নির্দেশে সিদ্ধান্ত লালবাজারের

তাছাড়া এক্ষেত্রে চাকরিপ্রার্থীদের কর্মসংস্থানের বড় সুযোগ তৈরি হল। দুই পদের ক্ষেত্রেই প্রার্থীদের জন্য নির্দিষ্ট সরকারি নিয়ম মেনে আসন সংরক্ষণ করা হয়েছে। এসএসসি সূত্রে খবর, জীববিজ্ঞানের তথ্য যাচাই এবং ইন্টারভিউ হবে ৬ এবং ৭ নভেম্বর তারিখে। পরিবেশ বিদ্যার তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ নভেম্বর। বাণিজ্যের ক্ষেত্রে তথ্য যাচাই ও ইন্টারভিউ হবে ৬ নভেম্বর এবং কম্পিউটার অ্যাপ্লিকেশনের তথ্য যাচাই এবং ইন্টারভিউ হবে ৭ নভেম্বর। কাউন্সেলিং-সহ পরবর্তী প্রক্রিয়া শুরুর সূচি জানতে চাকরিপ্রার্থীদের এসএসসির অফিসিয়াল ওয়েবসাইটে নজর রাখতে বলা হয়েছে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment