‘দেশদ্রোহী জ্ঞানেশ কুমার’, ইন্ডিয়া জোটের পাবলিক ইমপিচমেন্টে  ৬ দফা অভিযোগ

By Suman Debnath

October 31, 2026 7:55 PM

‘দেশদ্রোহী জ্ঞানেশ কুমার’, ইন্ডিয়া জোটের পাবলিক ইমপিচমেন্টে  ৬ দফা অভিযোগ


দিল্লির প্রবল বৃষ্টি বাধা হয়েছিল শুক্রবার। তবে শনিবার কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গের (Mallikarjun Kharge) বাসভবনে অবশেষে হল মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের (CEC Gyanesh Kumar) বিরুদ্ধে ইন্ডিয়া জোটের (INDIA Bloc) বহু চর্চিত ‘পাবলিক ইমপিচমেন্ট’ (Public Impeachment) বা প্রতীকী অভিশংসন প্রক্রিয়া। এই অভিনব প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইউপিএ চেয়ারপার্সন সনিয়া গান্ধী (Sonia Gandhi) এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী (Rahul Gandhi)-সহ তাবড় বিরোধী নেতানেত্রীরা। ছিলেন নেহা বোরার মতো ছাত্রমুখও।

স্পিকারের ভূমিকায় মীরা কুমার

এদিন খাড়্গের বাসভবনে কার্যত একটি ‘মক পার্লামেন্ট’ (Mock Parliament) বা ছায়া সংসদ তৈরি করা হয়েছিল। এই প্রতীকী সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন লোকসভার প্রাক্তন স্পিকার মীরা কুমার (Meira Kumar)। মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রস্তাবটি পেশ করেন খাড়্গে নিজে। ‘দেশদ্রোহী’ বলে জ্ঞানেশ কুমারকে চিহ্নিত করে ৬ দফা অভিযোগ তোলা হয়। এই গোটা প্রক্রিয়ার সরাসরি সম্প্রচার বা লাইভ স্ট্রিমিং (Live Streaming) করা হয় রাহুল গান্ধী এবং কংগ্রেসের সঙ্গে যুক্ত অন্যান্য এক্স (X) হ্যান্ডেল থেকে।

কেন এই প্রতীকী ইমপিচমেন্ট?

আরও পড়ুন:  'প্রশ্নফাঁস খুনের চেয়ে জঘন্য' বার্তা ছত্তিশগড় হাইকোর্টের

বিরোধী জোটের অভিযোগ, স্পেশাল ইনটেনসিভ রিভিশন বা এসআইআর (Special Intensive Revision-SIR) প্রক্রিয়ায় ভোটার তালিকা সংশোধনের নামে দেশজুড়ে ব্যাপক অনিয়ম হয়েছে। নির্বাচন কমিশনের বিরুদ্ধে ‘ভোট চুরি’ এবং শাসক দল বিজেপি নেতৃত্বাধীন এনডিএ (NDA) সরকারকে অন্যায্য সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ তুলেছে ইন্ডিয়া জোট। তারই প্রতিবাদে এবং মুখ্য নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে বিরোধীদের এই নজিরবিহীন পদক্ষেপ। ১ নভেম্বর দিল্লিতে মেগা সমাবেশের ডাক দিয়েছে কংগ্রেস। তার ঠিক আগেই এই কর্মসূচি রাজনৈতিক দিক থেকে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল।

‘নাটক’ কটাক্ষ বিজেপির

ইন্ডিয়া জোটের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছে পদ্ম-শিবির। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah) রাহুল গান্ধীকে নিশানা করে বলেন, বাস্তবে ভোটে জেতার ক্ষমতা নেই, তাই নিজের পছন্দের সংসদ তৈরি করে বসেছেন। তিনি আরও জানান, বিজেপি সংসদে এই বিষয়ে বিশেষ অধিবেশন ডেকে আলোচনা করতে প্রস্তুত, কিন্তু বিরোধীরা সেখানে আলোচনা না করে রাস্তায় নেমে নাটক ও বিশৃঙ্খলা তৈরি করতেই বেশি পছন্দ করেন।

আরও পড়ুন:  আকস্মিক হড়পা বান ও ভূমিধসে বিপর্যস্ত কেরল, মৃত অন্ততপক্ষে ৬, নিখোঁজ বেশ কয়েকজন

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment