রামলীলা ময়দানে সভার ছাড়পত্র মিললেও মিছিলে আপত্তি পুলিশের! রামলীলায় জমায়েতের ডাক দীপকে-নেহার

By Suman Debnath

October 31, 2026 10:10 AM

রামলীলা ময়দানে সভার ছাড়পত্র মিললেও মিছিলে আপত্তি পুলিশের! রামলীলায় জমায়েতের ডাক দীপকে-নেহার


দিল্লির রামলীলা ময়দানে রবিবার অর্থাৎ ১ নভেম্বর বিক্ষোভের ডাক দিয়েছে ইন্ডিয়া ব্লক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ, এসআইআর প্রক্রিয়া বাতিলের দাবিতে এই কর্মসূচি ঘিরে নতুন করে রাজনৈতিক উত্তাপ ছড়াতে পারে রাজধানীতে। এই বিক্ষোভ কর্মসূচিকে সমর্থন জানিয়েছেন ককরোচ জনতা পার্টি (সিজেপি)। শুক্রবার রাতে রামলীলা ময়দানে জমায়েতের আহ্বান জানিয়েছেন আইসা নেত্রী নেহা বোরাও।

রামলীলা ময়দানে সভা করার অনুমতি দিলেও মিছিলের বিষয়ে এখনও পুলিশের তরফে কোনও ছাড়পত্র মেলেনি। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী কনট প্লেসের মিন্টো রোড থেকে রামলীলা ময়দান পর্যন্ত মিছিলের ডাক দিয়েছেন। ইনস্টাগ্রামে একটি প্রশ্নোত্তর পর্বে সাধারণ মানুষকে সেই মিছিলে যোগ দেওয়ারও আবেদন জানিয়েছেন তিনি। রবিবার দুপুরে মিছিল শুরু হওয়ার কথা।

আরও পড়ুন:  'বনভূমি ধ্বংসের কারণে মানুষ একদিন অক্সিজেন সিলিন্ডার নিয়ে ঘুরবে', কড়া বার্তা বম্বে হাইকোর্টের

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment