জামিয়ায় ছাত্র আন্দোলনের জয়,দীর্ঘ ২০ বছর পর হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন, ২০২৭ হবে ভোট

By Suman Debnath

October 30, 2026 10:15 AM

জামিয়ায় ছাত্র আন্দোলনের জয়,দীর্ঘ ২০ বছর পর হতে চলেছে ছাত্র সংসদ নির্বাচন, ২০২৭ হবে ভোট


দীর্ঘ লড়াইয়ের পর অবশেষে সাফল্য। তিন সপ্তাহের আন্দোলনের ইতি টানল জামিয়া মিলিয়া বিশ্ববিদ্যালয়ের পড়ুয়ারা। পড়ুয়াদের দাবি মেনে ২০২৭ সালে ছাত্র সংসদ নির্বাচন করতে সম্মত হল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। ২৯ অক্টোবর অর্থাৎ গতকাল গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের জারি করা নির্দেশের পরই আন্দোলন প্রত্যাহার করে নেয় পড়ুয়ারা। একই সঙ্গে শেষ হয় অনশনও। প্রায় ২০ বছর পর ফেল ছাত্র সংসদ নির্বাচন হতে চলেছে বিশ্ববিদ্যালয়ে। একে আন্দোলনের জয় হিসেবেই দেখছেন পড়ুয়ারা।

বৃহস্পতিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের গালিবের মূর্তির নীচে গুলিস্তান-ই-গালিব চত্বরে রেজিস্ট্রারের নির্দেশ পড়ে শোনানো হয়। কিছুক্ষণের নীরবতার পরই উচ্ছ্বাসে ফেটে পড়েন আন্দোলনকারীরা। হস্টেল থেকে বেরিয়ে এসে ছাত্র ঐক্যের স্লোগান দিতে থাকেন তাঁরা। দীর্ঘ কয়েক সপ্তাহ ধরে বন্ধ থাকা ৭ নম্বর গেটও খুলে দেওয়া হয়। সেখান থেকে পুলিশকেও সরিয়ে নেওয়া হয়।

আরও পড়ুন:  সপ্তাহের শুরুতেই ডলারের বিরুদ্ধে শক্তিশালী টাকা! ২৫ পয়সা লাফ, বড় ভূমিকা তেলের দাম ও RBI-এর পদক্ষেপ

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment