ইসলামবিদ্বেষী মন্তব্য, কেরলে আরএসএস কর্মী গ্রেফতার

By Suman Debnath

October 29, 2026 1:45 PM

ইসলামবিদ্বেষী মন্তব্য, কেরলে আরএসএস কর্মী গ্রেফতার

সামাজিক মাধ্যমে নাবালিকা শিশুর উদ্দেশ্যে যৌন উসকানিমূলক এবং ইসলামবিদ্বেষী মন্তব্য করার অভিযোগে কেরলের কান্নুর জেলার মুজাক্কুন্নু থানার পুলিশ এক রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ (আরএসএস) কর্মীকে গ্রেফতার করেছে। ধৃত ব্যক্তির নাম বিমল শিবশক্তি। ‘ইয়ং ডেমোক্র্যাটস’-এর নেতা ইউনুস ভিলাক্কোড এই গ্রেফতারের খবরটি প্রকাশ্যে আনেন। তিনি জানান, গ্রেফতারের পর অভিযুক্তকে স্থানীয় একটি আদালতে তোলা হলে বিচারক তাঁকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, ওই শিশুটি জাতীয় স্তরের একটি অ্যাবাকাস প্রতিযোগিতায় সাফল্যের সঙ্গে যোগ্যতা অর্জন করায় সোশ্যাল মিডিয়ায় তাকে সংবর্ধনা দেওয়ার একটি ছবি পোস্ট করা হয়েছিল।অভিযোগ, ওই পোস্টের নিচে বিমল শিবশক্তি অত্যন্ত আপত্তিকর, যৌন ইঙ্গিতপূর্ণ এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টকারী ইসলামোফোবিক মন্তব্য লেখেন। বিমল আজিয়ুরের বাসিন্দা এবং একজন সক্রিয় আরএসএস ক্যাডার বলে চিহ্নিত করা হয়েছে।

আরও পড়ুন:  কাশ্মীরে হাই অ্যালার্ট,  জঙ্গি সন্দেহভাজন দুই লস্কর সদস্যের বাড়ি গুঁড়িয়ে দিল প্রশাসন

ঘটনাটি নজরে আসার পরেই সামাজিক মাধ্যমে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। এরপরই শিশুটির বাবা এবং ইয়ং ডেমোক্র্যাটস নেতা ইউনুস ভিলাক্কোড যৌথভাবে মুজাক্কুন্নু থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ পাওয়ার পরপরই মুজাক্কুন্নু থানার পুলিশ দ্রুত পদক্ষেপ নিয়ে অভিযুক্ত বিমল শিবশক্তিকে গ্রেফতার করে। তথ্যপ্রযুক্তি আইন এবং শিশু সুরক্ষা সংক্রান্ত উপযুক্ত ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment