উৎসবের রেশ জারি, নভেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দিনগুলি জানেন?

By Suman Debnath

October 27, 2026 8:05 PM

উৎসবের রেশ জারি, নভেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দিনগুলি জানেন?


আর কিছুদিন পরেই কালীপুজো, দিওয়ালি, ভাইফোঁটা থেকে শুরু করে আরও অনেক উৎসব রয়েছে। এখনও দেশজুড়ে উৎসবের মরশুম চলছে। এবার অক্টোবরের পর নভেম্বরেও বেশ কিছুদিন ব্যাঙ্ক বন্ধ থাকতে চলেছে। নভেম্বরে মোট ১৩ দিন ব্যাঙ্ক থাকবে বন্ধ। কবে কবে বন্ধ থাকবে ব্যাঙ্ক?

প্রতি মাসে চারটি রবিবার এবং দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কে ছুটি থাকে। নভেম্বরে ১, ৮, ১৫, ২২, ২৯ এই পাঁচদিন ব্যাঙ্ক বন্ধ থাকবে। ১৪ ও ২৮ নভেম্বর অর্থাৎ মাসের দ্বিতীয় ও চতুর্থ শনিবার ব্যাঙ্কের কোনও কাজ হবে না। ৮ তারিখ রবিবার ও তার ঠিক পরের দিন ৯ নভেম্বর চণ্ডীগড়, মধ্যপ্রদেশ-সহ বেশ কয়েকটি রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। কারণ ওই দিন গোবর্ধন পুজো ও বিশ্বকর্মা দিবস।

আরও পড়ুন:  সরকারি কর্মীদের বড় সুখবর! মার্চের মধ্যেই সপ্তম বেতন কমিশন, কেন্দ্রীয় হারে DA-র ফারাক কমানোর আশ্বাস শুভেন্দুর

অন্যদিকে, ১০ তারিখ অর্থাৎ দিওয়ালির পরের দিনও একাধিক রাজ্যে বন্ধ থাকবে ব্যাঙ্ক। এই দিনটিকে গুজরাটি নববর্ষ বলা হয়ে থাকে। ১১ নভেম্বর রয়েছে ভাইফোঁটা ও চিত্রগুপ্ত জয়ন্তী। ওইদিনও একাধিক রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। এরপর ১৬ তারিখ ছট পুজোর দিনও ব্যাঙ্ক ছুটি। সেদিনও কোনও কাজ হবে না।

আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে ‘অর্ণব’, ঘূর্ণিঝড় মোকাবিলায় প্রস্তুতি পর্যালোচনা বৈঠক বিমানবন্দর কর্তৃপক্ষের

২৩ ও ২৪ নভেম্বরও বেশ কিছু রাজ্যে ব্যাঙ্ক বন্ধ থাকবে। নভেম্বর মাসে ব্যাঙ্কের ছুটির তালিকা দেখে আগে থেকেই সমস্ত কাজ সেরে রাখুন।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment