অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা নেই তো? রাজ্যবাসীকে বড় খবর দিল আবহাওয়া দপ্তর

By Suman Debnath

October 19, 2026 1:25 PM

অষ্টমীতে বৃষ্টির সম্ভাবনা নেই তো? রাজ্যবাসীকে বড় খবর দিল আবহাওয়া দপ্তর


প্রথম সপ্তমীর সন্ধ্যায় বৃষ্টি হয়েছিল। তারপর বড় বিপর্যয় ঘটে গিয়েছে কলকাতার চোরবাগানের দুর্গাপুজো মণ্ডপে। প্রাণ হারিয়েছেন ১৯ জন দর্শনার্থী। দ্বিতীয় সপ্তমীতে আর বৃষ্টি হয়নি মহানগরীতে। দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ছিটেফোঁটা বৃষ্টি হয়েছে। উত্তরবঙ্গেও সামান্য বৃষ্টি হয়েছে। অষ্টমীতে কি বৃষ্টি হবে? এই প্রশ্ন এখন উঁকি দিয়েছে সাধারণ মানুষের মনে। সেখানে আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সেই সম্ভাবনা নেই। সুতরাং নির্বিঘ্নে প্যান্ডেল হপিং করতে পারবেন নগরবাসী। তবে তাপমাত্রার আপাতত হেরফের হচ্ছে না বঙ্গে। তাই সকালে রোদ বাড়লে অস্বস্তি শুরু হয়।

অষ্টমীতে কেমন থাকবে আকাশ? আলিপুর আবহাওয়া দপ্তরের রিপোর্ট কী জানাচ্ছে? এই প্রশ্নই এখন বড় হয়ে দেখা দিয়েছে। কারণ আর কোনও বড় দুর্ঘটনা ঘটুক সেটা চাইছেন না মানুষজন। বৃষ্টির পূর্বাভাস থাকলে বাড়ি থেকে বের হবেন না তাঁরা। এই পরিকল্পনাই করেছেন বেশিরভাগ মানুষ। আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলের আকাশ পরিষ্কার। মেঘমুক্ত আকাশে চলছে অষ্টমীর পুজো, ঠাকুর দেখা, প্যান্ডেল হপিং। কলকাতার আকাশ এমনই থাকবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই।

আরও পড়ুন:  চোরবাগানে পুজো মণ্ডপে পদপিষ্ট হয়ে ১৯ জনের মৃত্যু: ২৪ ঘণ্টার মধ্যে গিরীশ পার্কের ওসিকে সরাল নবান্ন, তদন্তে সিট

তবে অষ্টমীতে বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯৭ শতাংশের বেশি আছে। আর তার ফলে দিনের বেলায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়তে শুরু করেছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং ২৫ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আছে। তাই ঘামও বেশি হচ্ছে। দক্ষিণবঙ্গের কোনও জেলাতেই বৃষ্টির সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল উলুবেড়িয়ায় ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা ছিল ঝাড়গ্রামে। ২১.৮ ডিগ্রি সেলসিয়াস। সব জেলাতেই আকাশ পরিষ্কার থাকবে। তাই দুর্গাপুজোর আনন্দে বাধা হয়ে দাঁড়াবে না বৃষ্টি বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

তাছাড়া উত্তরবঙ্গেও একই অবস্থা থাকবে। কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। অষ্টমী থেকে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির আর কোনও সম্ভাবনা নেই। শনিবার উত্তরবঙ্গে সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল জলপাইগুড়িতে ৩৩.২ ডিগ্রি সেলসিয়াস। রবিবার সবচেয়ে কম তাপমাত্রা ছিল পুণ্ডিবাড়িতে। দার্জিলিংয়ে তাপমাত্রা ছিল ৯.৮ ডিগ্রি সেলসিয়াস। তবে আগামী সাতদিন গোটা রাজ্যের তাপমাত্রার হেরফের হচ্ছে না।

আরও পড়ুন:  ‘অভিষেকের জন্যই আমি জেলে গিয়েছি’, ঋত বৈঠকের আগে বিস্ফোরক অনুব্রত

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment