শরৎ এল রে: দেবী দুর্গার মর্ত্যে আগমন এবং গমন কিসের উপর নির্ভর করে জানেন, তাহলে জেনে নিন

By Suman Debnath

October 14, 2026 6:10 PM

শরৎ এল রে: দেবী দুর্গার মর্ত্যে আগমন এবং গমন কিসের উপর নির্ভর করে জানেন, তাহলে জেনে নিন


চারদিনের জন্য উমা বাপের বাড়িতে তাঁর ছানা্-পোনাদের সঙ্গে নিয়ে আসেন। প্রতি বছর কোনও না কোনও বাহন করে তিনি বাপের বাড়িতে আসেন। দোলা অর্থাৎ পালকি, ঘটক, নৌকা এবং গজ এই চারটি বাহনেই দেবী দুর্গা সাধারণত আগমন বা গমন করে থাকেন। তবে দেবীর এই বাহন নির্বাচন বিশেষ তিথির উপর নির্ভর করে। দেবীর আগমন বা গমন নির্ভর করে সপ্তমী এবং দশমী তিথি কোন বারে পড়ছে তার উপরে।

Image: IANS

সপ্তমী এবং দশমী তিথি রবিবার এবং সোমবার হলে দেবী গজে মর্ত্যে আসেন। আবার সপ্তমী মঙ্গলবার এবং দশমী শনিবার হলে ঘটক বা ঘোড়ায় আগমন ধরা হয়। সপ্তমী এবং দশমী বুধবার হলে দেবীর নৌকায় আগমন ধরা হয়। সপ্তমী এবং দশমী তিথি বৃহস্পতিবার এবং শুক্রবার হলে দোলায় আগমন বা গমন নির্দেশ করে। একই বাহনে আগমন এবং গমন হলে তাকে অশুভ বলে মনে করা হয়ে থাকে। সিংহ বাহিনী দেবী দুর্গার আগমন বা গমনের উপর প্রকৃতির পরিবর্তনও নির্ভর করে।

আরও পড়ুন:  ভয় দেখিয়ে স্বাক্ষর করিয়ে জাল নথি ব্যবহারের অভিযোগ, পুলিশের জালে ১

আরও পড়ুন: শরৎ এল রে: সপ্তমীতে খুলে যাচ্ছে পাথুরিয়াঘাটার খেলাত ভবনের দ্বার, বনেদি বাড়ির পুজোর ভোগ খেতে পারবেন সাধারণ মানুষও

দোলা- দোলা অর্থাৎ পালকিতে করে দেবী মর্ত্যে আসেন বা ফিরে যান। এতে দেবী আগমন বা গমন করলে মহামারী বা মরকতুল্য বিষয়ে ভোগার সম্ভাবনা রয়েছে।

ঘটক- ঘোড়ায় আগমন বা গমনের ফলে ধ্বংসাত্মক লীলার সম্ভাবনা থাকে।

Image: IANS

নৌকা- নৌকার অর্থ বন্যা বা জলমগ্ন হওয়া। তবে নৌকায় আগমন বা গমনের ফলে শস্যপূর্ণ বসুন্ধরাও বোঝায়। বন্যা বা জলমগ্ন হলে পলিপূর্ণ ভূমিতে ফসলের ফলন বৃদ্ধির সম্ভাবনা।

গজ- সিংহবাহিনী দেবীর হস্তি বা হাতি আগমন বা গমনকে শুভ হিসেবে দেখা হয়। এতে বসুন্ধরা শস্যপূর্ণা হয়।

আরও পড়ুন: শরৎ এল রে: ৩০৭ বছরের প্রাচীন রায় পরিবারের দুর্গাপুজো, দেবী এখানে চামুণ্ডা রূপে পূজিতা, স্বপ্নাদেশে বন্ধ বলিপ্রথা

আরও পড়ুন:  উৎসবের রেশ জারি, নভেম্বরে ১৩ দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দিনগুলি জানেন?

এ বছর বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা মতে,  দেবী দুর্গার গজে আগমন এবং নৌকায় গমন। গুপ্তপ্রেস পঞ্জিকা মতে দেবীর ঘটকে আগমন এবং নৌকায় গমন।

দেখুন:

 

Suman Debnath

Journalist

Related Stories

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

No comments to show.

Leave a Comment