পাকিস্তানের পাঞ্জাবে ট্রেন লাইনচ্যুত, মৃত ৪, আহত ৩০-এর বেশি

By Suman Debnath

October 13, 2026 4:10 PM

পাকিস্তানের পাঞ্জাবে ট্রেন লাইনচ্যুত, মৃত ৪, আহত ৩০-এর বেশি


পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুর্ঘটনায় চার জন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মুলতান জেলার শের শাহ রেলস্টেশনের কাছে মঙ্গলবার লাইনচ্যুত হল রহমান বাবা এক্সপ্রেস। এই দুর্ঘটনায় অন্তত চার জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩০ জনেরও বেশি যাত্রী।

স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে খবর, ট্রেনটি পেশোয়ারের দিকে যাচ্ছিল। সেই সময় মুলতানের কাছে দুর্ঘটনাটি ঘটে। পাকিস্তানের রেলমন্ত্রী হানিফ আব্বাসি দুর্ঘটনায় চার জন যাত্রীর মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।


[ad_2]

আরও পড়ুন:  তারেক রহমানের ভারত সফর সহজের পাশাপাশি সম্পর্ক স্বাভাবিক করতে তৎপর দিল্লি-ঢাকা

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment