যন্তর মন্তরের বন্ধ গেট টপকে ভিতের ঢুকে জাতীয় পতাকা মেলে ধরলেন ককরোচ জনতা পার্টি(CJP)-র দুই শীর্ষনেতা আশুতোষ রাঙ্কা ও সৌরভ দাস। মঙ্গলবার সকালে এই ঘটনাকে কেন্দ্র করে ফের তাঁদের আটক দিল্লি পুলিশ। তাঁদের সঙ্গে আটক করা হয়েছে সিজেপির আরও কয়েক জন সমর্থককে। পুলিশ সূত্রে খবর, আইনভঙ্গের অভিযোগে সিজেপি নেতাদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হতে পারে।
প্রাথমিক ভাবে খবর, দিল্লিতে নীতীশ কুমারের জেডিইউ কার্যালয়ের দিকের গেট টপকে যন্তর মন্তরে প্রবেশ করেন আশুতোষ ও সৌরভ। তাঁদের সঙ্গে ছিলেন সিজেপি নেতা অজিঙ্ক শিন্ডেও। তিন নেতা-সহ অন্য সমর্থকদেরও আটক করে পুলিশ।
সোমবারই যন্তর মন্তরে বিক্ষোভ করায় নিষেধাজ্ঞা জারি করেছে দিল্লি পুলিশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের অধীনে একটি কমিটি তৈরি করা হয়েছে। সেই কমিটির সুপারিশে এই নির্দেশিকা জারি করা হয়েছে। যন্তর মন্তরের পরিবর্তে বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির জন্য তিনটি জায়গা নির্দিষ্ট করা হয়েছে—রামলীলা ময়দান, বুরাড়ি মাঠ এবং পূর্ব দিল্লির সিবিডি এলাকা। এ বার থেকে ওই তিন জায়গাতেই কর্মসূচি আয়োজন করতে হবে।
Fortress Jantar Mantar has been breached
— Ashutosh Ranka (@AshutoshRanka) October 13, 2026
Leave a Comment