---Advertisement---

দুর্গাপূজার চাঁদার নামে ছাত্রছাত্রীদের হয়রানি বন্ধের দাবি: সদর এসডিপিও-র দ্বারস্থ ‘তিপ্রা লয়ার্স অ্যাসোসিয়েশন’!

By Suman Debnath

October 7, 2026 9:13 AM

দুর্গাপূজার চাঁদার নামে ছাত্রছাত্রীদের হয়রানি বন্ধের দাবি: সদর এসডিপিও-র দ্বারস্থ ‘তিপ্রা লয়ার্স অ্যাসোসিয়েশন’!

---Advertisement---

আসন্ন শারদীয়া দুর্গোৎসবকে কেন্দ্র করে আগরতলায় ঘর ভাড়া নিয়ে থাকা ‘তিপ্রাসা’ (জনজাতি) ছাত্রছাত্রী, ব্যবসায়ী ও কর্মজীবীদের ওপর জোড়জবরদস্তি চাঁদা আদায় ও মানসিক হয়রানির অভিযোগে সরব হয়েছে ‘তিপ্রা লয়ার্স অ্যাসোসিয়েশন’। চাঁদা জুলুম ও মানসিক নির্যাতন বন্ধে অবিলম্বে কড়া প্রশাসনিক পদক্ষেপের দাবিতে মঙ্গলবার সদর মহকুমা পুলিশ আধিকারিকের (SDPO) নিকট এক গুরুত্বপূর্ণ স্মারকলিপি প্রদান করে সংগঠনের প্রতিনিধিদল।


অভিযোগ উঠেছে, শহরের কিছু স্থানীয় ক্লাব সদস্য ও অসাধু ব্যক্তি মেস ও ভাড়া বাড়িতে থাকা শিক্ষার্থীদের ওপর জোরপূর্বক চড়া হারে চাঁদার হার বেঁধে দিয়ে মানসিক চাপ সৃষ্টি করছে।রাজ্যের দূরদূরান্তের পাহাড়ি অঞ্চল থেকে এসে আগরতলায় পড়াশোনা করা নিরীহ পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করা এবং শহরে এক ভীতিহীন পরিবেশ বজায় রাখার দাবি জানানো হয়।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন তিপ্রা লয়ার্স অ্যাসোসিয়েশনের প্রতিনিধি ধন দেববর্মা, সাম্পিলি মুরাসিং, অ্যাডিয়ন দেববর্মা এবং প্রতিভা দেববর্মা।স্মারকলিপি গ্রহণ করে সদর মহকুমা পুলিশ প্রশাসন বিষয়টি গুরুত্ব সহকারে বিবেচনা করে দোষীদের বিরুদ্ধে উপযুক্ত আইনি ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment