৯০ শতাংশ আসনে এনডিএ জোট জিতবে: মুখ্যমন্ত্রী!

By Suman Debnath

October 5, 2026 7:13 AM

৯০ শতাংশ আসনে এনডিএ জোট জিতবে: মুখ্যমন্ত্রী!

আগরতলা, ৫ অক্টোবর: নির্বাচন-উত্তর সন্ত্রাসের ঘটনা অতীতের আমল থেকে চলে আসছে। বর্তমান সরকারের কাছে এই পরিস্থিতি মোকাবিলা করা একটি বড় চ্যালেঞ্জ। পুরনো এই পরিস্থিতি থেকে রাজ্যকে বেরিয়ে আসতে হবে। ভিলেজ কমিটি নির্বাচনের ফলাফল ঘোষণার প্রাক্কালে এমনই মন্তব্য করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা. মানিক সাহা।

মুখ্যমন্ত্রী বলেন, ভিলেজ কমিটি নির্বাচনে প্রায় ৯০ শতাংশ আসনে এনডিএ জোট জয়ী হবে বলে তিনি আশাবাদী।

এদিকে, আগরতলা পুর নিগম এলাকার উন্নয়ন নিয়েও নিজের মতামত তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, পুর নিগমের অন্তর্গত বিভিন্ন এলাকার চেহারায় ব্যাপক পরিবর্তন এসেছে। রাস্তাঘাট, শহরের ড্রেনেজ ব্যবস্থা থেকে শুরু করে অলিগলি—সব ক্ষেত্রেই উন্নয়ন হয়েছে।

মুখ্যমন্ত্রী বলেন, বিরোধীরা উন্নয়ন হয়নি বলে দাবি করলেও বাস্তব চিত্র ভিন্ন। শহরের বিভিন্ন জলাশয় নতুন করে সংস্কার ও পুনরুদ্ধার করা হয়েছে। মানুষের প্রয়োজন ও চাহিদাকে গুরুত্ব দিয়েই উন্নয়নমূলক কাজ করা হয়েছে।

আরও পড়ুন:  ৮ মাস আগে এই ভাই খোরার হিন্দু বোনটিকে এক সন্তানের মা স্বামীর সঙ্গে ডিভোর্স হওয়া এই বোনটি দীর্ঘদিন অর্থনৈতিক অভাব ।

বিদ্যুৎ ও পানীয় জলের মতো মৌলিক পরিষেবা মানুষের কাছে পৌঁছে দেওয়াই সরকারের অন্যতম লক্ষ্য ছিল বলেও জানান মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, এই পরিষেবাগুলি মানুষ গ্রহণ করছেন এবং মৌলিক চাহিদা পূরণ হওয়ায় সাধারণ মানুষ সন্তুষ্ট।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment