আগরতলা হেরিটেজ পার্কের সামনে দুই তরুণীকে গাড়িতে তোলার অভিযোগ, আটক এক যুবক!

By Suman Debnath

October 2, 2026 11:09 AM

আগরতলা হেরিটেজ পার্কের সামনে দুই তরুণীকে গাড়িতে তোলার অভিযোগ, আটক এক যুবক!

আগরতলা, ২ অক্টোবর: আগরতলা হেরিটেজ পার্কের সামনে দুই তরুণীকে একটি গাড়িতে তুলে নিয়ে যাওয়ার অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের তৎপরতা এবং পুলিশের হস্তক্ষেপে গাড়িটি আটক করা হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, হেরিটেজ পার্কের সামনে দুই তরুণীর চিৎকার শুনতে পান কয়েকজন যুবক। এরপর তারা সন্দেহজনক গাড়িটির পিছু ধাওয়া করেন। পরে পুলিশের সহায়তায় পূর্বাশার পেছনদিকে গাড়িটিকে আটক করা হয়।

এক স্থানীয় দোকানদারের দাবি, গাড়িতে থাকা ব্যক্তিরা এলাকার পরিচিত নন। তাঁর বক্তব্য অনুযায়ী, এক তরুণীকে জোর করে গাড়িতে তোলার চেষ্টা করা হচ্ছিল বলে অভিযোগ ওঠে। তরুণীর চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসতেই পরিস্থিতির পরিবর্তন হয়।

স্থানীয়দের দাবি, গাড়ির ভিতরে দুই যুবক ও দুই তরুণী ছিলেন। খবর পেয়ে প্রশাসনের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে একজন যুবককে আটক করেন। অপর এক যুবক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গেছে। স্থানীয় সূত্রের আরও দাবি, গাড়িটি পূর্বাশার একটি গলি দিয়ে ঘটনাস্থলের দিকে এসেছিল।

আরও পড়ুন:  বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রথম লিখিত পরিসংখ্যান দিল দিল্লি, রাজ্যসভায় জানালেন জয়শঙ্কর!

ঘটনার পর সংশ্লিষ্ট দুই তরুণীকে পূর্ব আগরতলা থানায় নিয়ে যাওয়া হয়। আটক যুবককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানা গেছে।

তবে ঘটনাটি সত্যিই অপহরণের চেষ্টা ছিল কি না, নাকি এর পেছনে অন্য কোনও কারণ রয়েছে—তা এখনও নিশ্চিত নয়। বিষয়টি তদন্ত করে দেখছে পুলিশ। তদন্তের পরই ঘটনার প্রকৃত কারণ এবং জড়িত ব্যক্তিদের ভূমিকা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যাবে।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment