---Advertisement---

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

By Suman Debnath

September 24, 2026 9:05 PM

টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলার স্বপ্ন দেখছেন মুশতাক

---Advertisement---


পাকিস্তানকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক টেস্ট জয়ের পর আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার এখনই উপযুক্ত সময় বলে মনে করছেন বাংলাদেশ দলের স্পিন কোচ মুশতাক আহমেদ।


বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এমন কথাই বলেন টাইগার কোচ।


মুশতাক আহমেদ বলেন, ইনশাআল্লাহ! (টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল) কেন নয়! আমরা এখন খুব ভালো অবস্থানে আছি। তাই আমরা যদি ভালো ক্রিকেট খেলতে পারি ও বিশ্বাস ধরে রাখি, তবে ইনশাআল্লাহ পুরো পথ পাড়ি দেওয়ার এটাই উপযুক্ত সময়।


পাকিস্তানের সাবেক এই লেগ স্পিনার বলেন, ছেলেদের নিয়ে আমি খুবই খুশি। একঝাঁক এমন ছেলেকে নিয়ে আমি কাজ করছি, যারা যে কোনো দলের বিপক্ষে জেতার চেষ্টা করে। ইনশাআল্লাহ, আপনারা দেখতে পাবেন, যদি একই মানসিকতা ধরে রেখে ও হারের ভয় না করে এগোতে পারি, তাহলে যে কোনো দলকে চ্যালেঞ্জ করতে পারব।


টেস্ট চ্যাম্পিয়নশিপে তিন সিরিজের ছয় ম্যাচ খেলে এক জয় পেয়েছে বাংলাদেশ। আর ড্র হয়েছে একটি ম্যাচ। সব মিলিয়ে ৪০ পয়েন্ট (৫৫.৫৬ শতাংশ) পেয়ে টেবিলের চার নম্বরে রয়েছে তারা। ফাইনালের টিকিট পাবে সেরা দুই দল।


বাংলাদেশের সামনে বাকি আছে তিনটি সিরিজ। ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড আর দেশের বাইরে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুইটি করে মোট ৬টি ম্যাচ খেলবে টাইগাররা। এর মধ্যে ৪টি ম্যাচ জিতলে ফাইনাল প্রায় নিশ্চিত হয়ে যাবে বাংলাদেশের।


একইসঙ্গে অন্য দুই ম্যাচের একটি ড্র করতে পারলে আরও এগিয়ে যাবে নাজমুল হোসেন শান্তর দল। আর তাই এই সমীকরণে বাংলাদেশের দারুণ সম্ভাবনাই দেখছেন টাইগার স্পিন কোচ মুশতাক আহমেদ।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment