---Advertisement---

মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে আগরতলায় উদ্বোধন ‘রিফ্লেকশন্স’ জুয়েলারি কালেকশনের!

By Suman Debnath

September 23, 2026 9:49 PM

মন্ত্রী সুশান্ত চৌধুরীর হাত ধরে আগরতলায় উদ্বোধন ‘রিফ্লেকশন্স’ জুয়েলারি কালেকশনের!

---Advertisement---

আগরতলা, ২৩ সেপ্টেম্বর: ৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ড জুয়েলারির নতুন এক্সক্লুসিভ কালেকশন ‘রিফ্লেকশন্স’ নিয়ে এল শ্যাম সুন্দর কোং জুয়েলার্স। বুধবার আগরতলায় সংস্থার ফ্ল্যাগশিপ শোরুমে আনুষ্ঠানিকভাবে এই কালেকশনের উদ্বোধন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহণ ও পর্যটন মন্ত্রী সুশান্ত চৌধুরী। বিশেষ উপস্থাপনার মাধ্যমে তিনি ‘রিফ্লেকশন্স’ কালেকশনের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।

সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ‘রিফ্লেকশন্স’ শুধুমাত্র সাশ্রয়ী ৯ ক্যারেট জুয়েলারির কালেকশন নয়। আধুনিক গ্রাহকের আত্মবিশ্বাস, আকাঙ্ক্ষা ও ব্যক্তিত্বকে মাথায় রেখে ৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ডের এই বিশেষ কালেকশন তৈরি করা হয়েছে। দৈনন্দিন ব্যবহারের উপযোগী করার পাশাপাশি ঐতিহ্য ও আধুনিকতার মেলবন্ধন ঘটানো হয়েছে এই কালেকশনে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তরুণী তারকা প্রান্তিকা, ত্রিপুরার মিস্টার ইউনিভার্স মিঠুন দেববর্মা, হানা দেববর্মা এবং রৌনক জানা। ‘রিফ্লেকশন্স’ কালেকশনের অলঙ্কারে সেজে অনুষ্ঠানের আকর্ষণ আরও বাড়িয়ে দেন তাঁরা। শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের ডিরেক্টর অর্পিতা সাহা ও রূপক সাহা অনুষ্ঠানে নতুন কালেকশনটি উপস্থাপন করেন।

অনুষ্ঠানে সুশান্ত চৌধুরী বলেন, ‘রিফ্লেকশন্স’ জুয়েলারি কালেকশনটি সময়োপযোগী এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। ৯ ক্যারেট জুয়েলারির এমন একটি বিশেষ কালেকশন নিয়ে আসার জন্য তিনি শ্যাম সুন্দর কোং জুয়েলার্সকে অভিনন্দন জানান।

অন্যদিকে, সংস্থার ডিরেক্টর রূপক সাহা বলেন, ৯ ক্যারেট জুয়েলারি ঐতিহ্যের সঙ্গে আধুনিকতার মেলবন্ধন ঘটায় এবং দৈনন্দিন ব্যবহারের জন্য উপযোগী। গ্রাহকের ব্যক্তিত্ব ও প্রয়োজনের কথা মাথায় রেখেই ‘রিফ্লেকশন্স’কে এক্সক্লুসিভ কালেকশন হিসেবে উপস্থাপন করা হয়েছে বলে জানান তিনি। ডিরেক্টর অর্পিতা সাহার বক্তব্য, ‘রিফ্লেকশন্স’ একটি এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশন, যেখানে আধুনিক ও টেকসই ৯ ক্যারেট জুয়েলারির পাশাপাশি গ্রাহকের আত্মবিশ্বাস, স্বপ্ন ও আকাঙ্ক্ষাকেও গুরুত্ব দেওয়া হয়েছে।

উদ্বোধনী অফার

শ্যাম সুন্দর কোং জুয়েলার্সের পক্ষ থেকে জানানো হয়েছে, ২৩ থেকে ২৫ সেপ্টেম্বর পর্যন্ত তিনদিনের উদ্বোধনী অফারে ‘রিফ্লেকশন্স’ জুয়েলারি কেনাকাটায় প্রতি গ্রামে ৫০০ টাকা উদ্বোধনী ছাড়ের পাশাপাশি নিশ্চিত উপহার দেওয়া হবে। আধুনিক নকশা, ৯ ক্যারেট গোল্ড ও ডায়মন্ডের সমন্বয়ে ‘রিফ্লেকশন্স’-এর এই নতুন কালেকশনের উদ্বোধনী অনুষ্ঠানে বুধবার জাঁকজমকপূর্ণ পরিবেশের সাক্ষী থাকল আগরতলা।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment