---Advertisement---

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়, বয়স হয়েছিল ৭৫

By Suman Debnath

September 22, 2026 4:40 PM

প্রয়াত রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়, বয়স হয়েছিল ৭৫

---Advertisement---


প্রয়াত হলেন অভিনেত্রী রানি মুখোপাধ্যায়ের মা কৃষ্ণা মুখোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। যশরাজ ফিল্মসের তরফে মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, একটি বিবৃতি দিয়ে এই খবর জানানো হয়েছে। তবে তাঁর মৃত্যুর কারণ এখনও প্রকাশ্যে জানানো হয়নি।

যশরাজ ফিল্মসের বিবৃতিতে বলা হয়েছে, “অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে জানানো হচ্ছে, রানির মা শ্রীমতী কৃষ্ণা মুখোপাধ্যায় মঙ্গলবার দুপুরে প্রয়াত হয়েছেন। এই কঠিন সময়ে পরিবার যে ভালবাসা, প্রার্থনা ও সহযোগিতা পেয়েছে, তার জন্য তাঁরা কৃতজ্ঞ। একই সঙ্গে এই গভীর শোকের সময়ে পরিবারের ব্যক্তিগত পরিসরকে সম্মান করার জন্য সকলের কাছে অনুরোধ জানানো হচ্ছে।”

রানির সঙ্গে কৃষ্ণার সম্পর্ক ছিল অত্যন্ত ঘনিষ্ঠ। দীর্ঘদিন ধরেই মেয়ের পাশে দেখা গিয়েছে তাঁকে। বিভিন্ন প্রকাশ্য অনুষ্ঠানেও রানির সঙ্গে উপস্থিত থেকেছেন কৃষ্ণা। ফলে বলিউডের পাশাপাশি সাধারণ দর্শকের কাছেও তিনি পরিচিত মুখ হয়ে উঠেছিলেন।

কৃষ্ণা মুখোপাধ্যায়ের সঙ্গে বাংলা চলচ্চিত্র জগতেরও যোগ ছিল। তিনি বাংলা ছবির সঙ্গে যুক্ত ছিলেন এবং প্লেব্যাক গায়িকা হিসেবেও কাজ করেছেন। মেয়ের অভিনয়জীবনে তাঁর গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও বিভিন্ন সময়ে প্রকাশ্যে এসেছে।

 

 

PIC-X

মায়ের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্কের কথা একাধিকবার জানিয়েছেন রানি মুখোপাধ্যায়। ব্যক্তিগত জীবনে মায়ের সঙ্গে তাঁর সম্পর্কের নানা দিক নিয়েও বিভিন্ন সাক্ষাৎকারে কথা বলেছেন অভিনেত্রী।

রানি মুখোপাধ্যায়ের অভিনয়জীবন দীর্ঘ এবং বর্ণময়। ‘গুলাম’, ‘কুছ কুছ হোতা হ্যায়’, ‘সাথিয়া’, ‘হাম তুম’, ‘ব্ল্যাক’-এর মতো একাধিক জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন তিনি। ২০২৬ সালে মুক্তি পাওয়া ‘মর্দানি ৩’ ছবিতে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছে তাঁকে।

কৃষ্ণা মুখোপাধ্যায়ের প্রয়াণে শোকের আবহ তৈরি হয়েছে। এই কঠিন সময়ে পরিবারের পাশে থাকার জন্য যাঁরা ভালবাসা, প্রার্থনা ও সমর্থন জানিয়েছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে পরিবার। একই সঙ্গে শোকের সময় তাঁদের ব্যক্তিগত পরিসর বজায় রাখার অনুরোধও করা হয়েছে।

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment