---Advertisement---

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের পূর্বাভাস!

By Suman Debnath

September 22, 2026 12:40 PM

বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের পূর্বাভাস!

---Advertisement---


বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপ শক্তি বাড়িয়ে ভয়াবহ রূপ ধারণ করছে। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে এটি গভীর নিম্নচাপে পরিণত হতে পারে। ফলে মঙ্গলবার থেকেই রাজ্যজুড়ে বৃষ্টির দাপট বাড়বে। মঙ্গল ও বুধবার কেমন থাকবে উত্তর-দক্ষিণ? কী বলছে আবহাওয়া দপ্তর?

আগামী ২৩ সেপ্টেম্বর নাগাদ নিম্নচাপটি ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূলের কাছে পৌঁছবে। এর ফলে উপকূলের জেলাগুলিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গলবার সকালে ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা। দুপুর গড়াতেই কি বৃষ্টির পরিমাণ বাড়বে?

মঙ্গলবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুর জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের এই দুই জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে পশ্চিম মেদিনীপুর জেলায় মঙ্গলবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এই জেলাগুলিতে আজ হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

বুধবার দক্ষিণবঙ্গের আবহাওয়া

বুধবার দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর জেলায় দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৪০-৫০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। দক্ষিণবঙ্গের এই তিন জেলায় কমলা সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

অন্যদিকে, দক্ষিণবঙ্গের হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ ও নদীয়া জেলার দু-এক জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। তবে ঝাড়গ্রাম জেলায় এদিন শুধু ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এই জেলাগুলিতে বুধবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

কলকাতার আবহাওয়া

মঙ্গলবার সকাল থেকেই কলকাতার আকাশ মেঘলা। এদিন সকালে মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভিজেছে কলকাতা। মঙ্গলবার সারাদিনই মেঘলা আকাশের দেখা মিলবে। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। কলকাতায় আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। অন্যদিকে, সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ২৭ ডিগ্রি সেলসিয়াসের ঘরে।

মঙ্গলবার উত্তরবঙ্গের আবহাওয়া

মঙ্গলবার উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। এই তিন জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে মঙ্গলবার উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতে কোনও বৃষ্টির পূর্বাভাস দেয়নি আলিপুর আবহাওয়া দপ্তর।

বুধবার উত্তরবঙ্গের আবহাওয়া

বুধবার দার্জিলিং ও জলপাইগুড়ি জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। অন্যদিকে, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর ও দক্ষিণ দিনাজপুর এবং মালদা জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়ার পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া। উত্তরবঙ্গের সব জেলাগুলিতেই বুধবার হলুদ সতর্কতা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।

The post বঙ্গোপসাগরে চোখ রাঙাচ্ছে নিম্নচাপ, দক্ষিণবঙ্গজুড়ে দুর্যোগের পূর্বাভাস! appeared first on Dainik Statesman.

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment