তেলাঙ্গানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে (Telengana Hospital Fire) মৃত্যু হল দুই সদ্যোজাতের। তেলাঙ্গানার আদিলাবাদের রাজীব গান্ধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসে গভীর রাতে ভয়াবহ আগুন লাগে। সোমবার রাত ১২টার সময় হাসপাতালের স্পেশাল নিউবর্ন কেয়ার ইউনিট (এসএনসিইউ) থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। কিছুক্ষণের মধ্যেই বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং দ্রুত আগুন ছড়িয়ে পড়ে শিশুবিভাগে (Telengana Hospital Fire)।
ঘটনার ফলে হাসপাতালে আতঙ্ক ছড়িয়ে পড়ে। শিশুবিভাগ এবং সংলগ্ন কয়েকটি ওয়ার্ড ধোঁয়ায় ভরে যায় (Telengana Hospital Fire)। হাসপাতালের নার্স ও কর্মীরা দ্রুত এসএনসিইউ থেকে শিশুদের অন্যত্র সরিয়ে নিয়ে যান। নিরাপত্তার স্বার্থে বৈদ্যুতিক চিকিৎসা সরঞ্জামগুলির সংযোগও বিচ্ছিন্ন করে দেওয়া হয়।
আরও পড়ুন: দিল্লিতে ফের যৌন নির্যাতন! পুলিশ সেজে নাবালিকাকে নির্যাতনের অভিযোগ, এক অভিযুক্ত ধৃত
হাসপাতাল সূত্রে খবর, আগুন লাগার সময় এসএনসিইউতে মোট ৩০টি শিশু ছিল। তার মধ্যে ২৮ জনকে নিরাপদ জায়গায় সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। তবে উদ্ধারের সময় প্রিম্যাচিওর শিশুসহ দুই সদ্যোজাতের মৃত্যু হয় (Telengana Hospital Fire)।
Telangana | A five-day-old newborn died in a fire that broke out at RIMS Hospital in Adilabad last night. 28 children admitted in a ward were safely rescued and evacuated in time. The incident occurred around 11:50 pm. Upon receiving information, one fire tender was rushed to the… pic.twitter.com/XYJQNBqF0Y
— ANI (@ANI) September 22, 2026
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দমকলের অনুমান, এসির শর্ট সার্কিট থেকেই আগুন লেগে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ এখনও জানা যায়নি। পুরো বিষয়টি খতিয়ে দেখছে পুলিশ। স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।
আরও পড়ুন: বিহারের জামুইয়ে কিশোরীকে হেনস্থা, ধৃত তিন নাবালক, তদন্তে সিট
ঘটনার খবর পেয়ে হাসপাতালে যান (Telengana Hospital Fire) আদিলাবাদের জেলাশাসক রাজর্ষি শাহ এবং পুলিশ সুপার অখিল মহাজন। তাঁরা হাসপাতাল পরিদর্শন করেন। জেলাশাসক জানিয়েছেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত হবে। অগ্নিকাণ্ডের পিছনে কোনও গাফিলতি ছিল কি না, তাও খতিয়ে দেখা হবে।
দুই সদ্যোজাতের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলঙ্গানার মুখ্যমন্ত্রী রেবন্ড রেড্ডি। হাসপাতালে ভর্তি বাকি শিশুদের চিকিৎসা এবং নিয়মিত শারীরিক পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছেন তিনি। কীভাবে আগুন লাগল, সে বিষয়ে বিস্তারিত রিপোর্টও চেয়েছেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি রাজ্যের হাসপাতালগুলিতে অগ্নিনির্বাপণ ব্যবস্থা কতটা কার্যকর এব বৈদ্যুতিক পরিকাঠামো নিরাপদ কি না, তা পর্যালোচনার নির্দেশ দেওয়া হয়েছে।
স্বাস্থ্যকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা নিয়ে এর আগেও প্রশ্ন উঠেছে। চলতি মাসের গোড়ায় মহারাষ্ট্রের সম্ভাজিনগরের একটি বেসরকারি হাসপাতালে শিশুবিভাগেও আগুন লেগেছিল। যদিও সেই ঘটনায় কোনও শিশু হতাহত হয়নি বলে খবর। এর আগে আগস্টে মহারাষ্ট্রে অমরাবতীর একটি হাসপাতালে সদ্যোজাতদের বিভাগেও আগুন লেগে তিন শিশুর মৃত্যু হয়েছিল।
দেখুন:
Leave a Comment