লন্ডনের টেমস নদীর তীরে রবিবার অনুষ্ঠিত হল প্রথম ‘গঙ্গা আরতি’ (Ganga Arati)। আলোর এই বিশেষ অনুষ্ঠানে অংশ নিতে হাজার হাজার মানুষ জড়ো হন। চিন্ময় মিশন ইউকে এবং বার্ষিক ‘টোটালি টেমস’ উৎসবের যৌথ উদ্যোগে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তি উপলক্ষে বিশ্বজুড়ে আয়োজিত অনুষ্ঠানের অংশ হিসেবেই টেমসের তীরে(Thames River) এই গঙ্গা আরতির (Ganga Arati) আয়োজন। ভারতের গঙ্গার তীরে (Ganga Arati) প্রচলিত ঐতিহ্যবাহী আরতির আবহকে লন্ডনে তুলে ধরা হয়। আয়োজকদের মতে, প্রকৃতি, জ্ঞান ও চেতনার জীবনদায়ী প্রবাহের প্রতীক হিসেবেই এই অনুষ্ঠান পরিকল্পনা করা হয়েছে। ব্রিটেনের হিন্দু ও দক্ষিণ এশীয় সম্প্রদায়ের পাশাপাশি সব ধরনের মানুষের জন্য অনুষ্ঠানটি আয়োজন করা হয়।
চিন্ময় মিশন ইউকের আবাসিক শিক্ষিকা ব্রহ্মচারিণী শ্রীপ্রিয়া চৈতন্য বলেন, প্রজন্মের পর প্রজন্ম ধরে মানুষ গঙ্গার তীরে নদী, প্রকৃতি এবং জীবনধারণের জন্য প্রয়োজনীয় সবকিছুর প্রতি কৃতজ্ঞতা জানাতে আলো নিবেদন করে আসছেন। টেমসের তীরে গঙ্গা আরতিও(Ganga Arati) সেই একই কৃতজ্ঞতা, আশা ও ঐক্যের বার্তা বহন করছে।
আরও পড়ুন: আইরিশ হুইস্কির উপর থেকে ১০ শতাংশ শুল্ক তুলে নেওয়ার ঘোষণা ট্রাম্পের
চৈতন্য আরও বলেন, চিন্ময় মিশনের কাছে গঙ্গা জ্ঞানের প্রতীক। সংস্থার প্রতিষ্ঠাতা স্বামী চিন্ময়ানন্দ বেদান্তের চিরন্তন জ্ঞানকে হিমালয় থেকে মানুষের দৈনন্দিন জীবনে পৌঁছে দিতে তাঁর জীবন উৎসর্গ করেছিলেন। তাই চিন্ময় মিশনের ৭৫ বছর পূর্তির এই আয়োজন জ্ঞান, সেবা ও কৃতজ্ঞতার সেই ঐতিহ্যকেও স্মরণ করছে।
ঐতিহ্যবাহী হিন্দু গঙ্গা আরতিতে (Ganga Arati) বহুস্তরীয় প্রদীপ, প্রার্থনা, সঙ্গীত ও মন্ত্রোচ্চারণের মাধ্যমে নদীর প্রতি শ্রদ্ধা জানানো হয়। একইসঙ্গে এর মাধ্যমে প্রকৃতি ও ‘মা গঙ্গা’র প্রতিও কৃতজ্ঞাতা প্রকাশ করা হয়। হিন্দু ধর্মীয় ঐতিহ্যে গঙ্গাকে পবিত্র ও জীবনদায়ী নদী হিসেবে শ্রদ্ধা করা হয়।
তবে টেমসের তীরে (Thames River) আয়োজিত অনুষ্ঠানে পরিবেশের বিষয়টিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। পুরো অনুষ্ঠানটি নদীর জল থেকে দূরে স্থলভাগেই অনুষ্ঠিত হয়। কোনও প্রদীপ, সামগ্রী বা তরল নদীতে ফেলা হয়নি। আয়োজকদের তরফে জানানো হয়েছে, প্রদীপগুলি নদীতে ভাসানোর পরিবর্তে নদীর তীরেই রাখা হয়েছিল, যাতে ঐতিহ্যের মর্যাদা বজায় রেখেও টেমসের পরিবেশ অক্ষুন্ন রাখা যায়। পাখাপাশি বর্জ্য কমানো, একবার ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহার কমানো এবং অনুষ্ঠানস্থল পরিস্কার রাখার ব্যবস্থাও করা হয়।
আরও পড়ুন: ইউক্রেনে রুশ ড্রোন হামলা থেকে প্রাণে বাঁচলেন ব্রিটেনের প্রাক্তন প্রধানমন্ত্রী বরিস জনসন
গ্রিনউইচের ওল্ড রয়্যাল নেভাল কলেজের পটভূমিতে আয়োজিত এই অনুষ্ঠানে ছিল সঙ্গীত ও মন্ত্রোচ্চারণ। ব্রিটেনের বিভিন্ন প্রান্তের হিন্দু সংগঠন ও সম্প্রদায়ের প্রতিনিধিদের পাশাপাশি বিশিষ্ট আধ্যাত্মিক ব্যক্তিত্বরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
চিন্ময় মিশনের বক্তব্য, গঙ্গা আরতি (Ganga Arati) আমাদের মনে করিয়ে দেয় যে প্রাকৃতিক পরিবেশকে কখনও স্বাভাবিক বা অবধারিত বলে ধরে নেওয়া উচিত নয়। প্রকৃতির প্রতি কৃতজ্ঞতা শুধু প্রার্থনার মাধ্যমে নয়, পরিবেশের প্রতি দায়িত্বশীল আচরণের মাধ্যমেও প্রকাশ করা প্রয়োজন।
১৯৫১ সালে প্রতিষ্ঠিত চিন্ময় মিশন বেদান্তের দর্শন ভিত্তিক একটি আন্তর্জাতিক সংগঠন। বর্তমানে বিশ্বের ৩৫০টিরও বেশি জায়গায় এর কার্যক্রম রয়েছে। অন্যদিকে, ‘টোটালি টেমস’ ১৯৯৭ সাল থেকে বিভিন্ন শিল্প, পরিবেশ, ঐতিহ্য ও শিক্ষামূলক কর্মসূচির মাধ্যমে টেমস নদীকে ঘিরে নানা আয়োজন করে আসছে।
দেখুন:








Leave a Comment