আগরতলা, ৩ ডিসেম্বর: আগরতলা এমবিবি বিমানবন্দরকে আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত করার জোরালো দাবি জানালেন সাংসদ বিপ্লব কুমার দেব। বুধবার তিনি সংসদে কেন্দ্রীয় বেসামরিক বিমান পরিবহন মন্ত্রীর কাছে দ্রুত এই প্রক্রিয়া সম্পন্ন করার আহ্বান জানান।
সাংসদ জানান, ত্রিপুরা ও উত্তর–পূর্বাঞ্চলে যাতায়াতকারী যাত্রীদের জন্য আগরতলা বিমানবন্দর অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রবেশদ্বার। পিক আওয়ারে এখানে ১,০০০ আন্তঃরাজ্য এবং ২০০ আন্তর্জাতিক যাত্রী সামাল দেওয়ার সক্ষমতা রয়েছে। রয়েছে ২০টি চেক–ইন কাউন্টার এবং বছরে ৩০ লক্ষ যাত্রী পরিবहन ক্ষমতা। আন্তর্জাতিক ফ্লাইট চালুর লক্ষ্যে রাজ্য সরকার ইতোমধ্যেই এএআই–কে ১৮.৮৫ কোটি টাকা প্রদান করেছে বলেও তিনি উল্লেখ করেন।
বিপ্লব দেব সংসদে দাবি জানান, বেসামরিক বিমান পরিবহন মন্ত্রী যেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে এমবিবি বিমানবন্দরে ইমিগ্রেশন চেকপোস্ট চালুর প্রক্রিয়া ত্বরান্বিত করেন এবং দ্রুত এটিকে আন্তর্জাতিক বিমানবন্দর ঘোষণার ব্যবস্থা করেন।








Leave a Comment