---Advertisement---

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

By Suman Debnath

August 8, 2026 12:00 PM

নুসরাতের রোমান্টিক বার্তা ঘিরে কৌতূহল

---Advertisement---


টালিউডের জনপ্রিয় অভিনেত্রী নুসরাত জাহানের একটি রোমান্টিক পোস্ট ঘিরে সামাজিক মাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা। সম্প্রতি নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘ভালোবাসি তোমাকেই… শতরূপে শতবার’—এমন আবেগঘন ক্যাপশন দিয়ে একটি পোস্ট করেন এই অভিনেত্রী। ক্যাপশনের সঙ্গে ভালোবাসার লাল ইমোজিও জুড়ে দেন তিনি।


নুসরাতের ছন্দময় ও রোমান্টিক এই বার্তা প্রকাশের পরপরই তা নজর কাড়ে ভক্ত-অনুরাগীদের। মুহূর্তেই পোস্টটি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। অনেকেই অভিনেত্রীর এমন কাব্যিক অভিব্যক্তির পেছনের কারণ জানতে আগ্রহ দেখাচ্ছেন।


তারকাদের ব্যক্তিগত অনুভূতি কিংবা আবেগঘন কোনো পোস্ট প্রকাশ্যে এলেই তা নিয়ে ভক্তদের মধ্যে কৌতূহল তৈরি হয়। নুসরাতের ক্ষেত্রেও এর ব্যতিক্রম হয়নি। তার ছোট্ট এই বার্তাকে ঘিরে নেটদুনিয়ায় তৈরি হয়েছে ভালোবাসা ও নানা জল্পনার আবহ।

আরও পড়ুন:  শিল্পীদের রাজনৈতিক পরিচয়ে বিচার নয়: হাসান


তবে পোস্টটি কাকে উদ্দেশ্য করে দেওয়া হয়েছে, সে বিষয়ে অভিনেত্রী নিজে কোনো ব্যাখ্যা দেননি। ফলে নুসরাতের এই রোমান্টিক বার্তার অর্থ নিয়ে ভক্তদের কৌতূহল আরও বেড়েছে।


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment