---Advertisement---

দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও ভারী বৃষ্টি

By Suman Debnath

August 5, 2026 11:20 AM

দক্ষিণের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস, উত্তরেও ভারী বৃষ্টি

---Advertisement---


বুধবার ভোর থেকেই শুরু হয়েছে বৃষ্টি (Rain)।কখনও ঝিরঝিরে তো আবার কখন ঝমঝমিয়ে বৃষ্টি (Rain) হচ্ছে।আকাশের মুখ ভার। আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর কলকাতায় দফায় দফায় বিক্ষিপ্ত বৃষ্টি (Rain) হতে পারে। শুধু কলকাতাই নয়, দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির (Rain) সতর্কতা জারি করা হয়েছে।

হাওয়া অফিসের মতে, উত্তরবঙ্গের উপর দিয়ে একটি মৌসুমি অক্ষরেখা (Rain) বিস্তৃত রয়েছে। এটি রাজস্থানের বীকানের থেকে বিহারের পাটনা হয়ে মালদহ পেরিয়ে মণিপুর পর্যন্ত পৌঁছেছে। পাশাপাশি উত্তরবঙ্গ ও বাংলাদেশ সংলগ্ন এলাকায় একটি ঘূর্ণাবর্তও সক্রিয় রয়েছে। এর ফলে রাজ্যের বিভিন্ন জেলায় বৃষ্টি (Rain) এবং সেই সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে।

আরও পড়ুন: ‘বিয়ের ছবি’ই শেষ কথা নয়! প্রমাণের অভাবে বরখাস্ত বাতিল, ৫ বছর পর আরপিএফ কর্মীর চাকরি ফেরানোর নির্দেশ হাই কোর্টের

হাওয়া অফিস জানিয়েছে, বুধবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই কমবেশি বৃষ্টি (Rain) হতে পারে। কোথাও কোথাও ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হওয়া বইতে পারে। আগামী দু’দিনেও দক্ষিণবঙ্গে আবহাওয়ার বিশেষ পরিবর্তনের সম্ভাবনা নেই। এদিন পূর্ব ও পশ্চিম বর্ধমান, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায় ভারী বৃষ্টির (Rain) সম্ভাবনা রয়েছে।

উত্তরবঙ্গেও বৃষ্টির (Rain) দাপট বজায় থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে অতিভারী বৃষ্টির (Rain) আশঙ্কায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলাগুলিতেও ভারী বৃষ্টি (Rain) পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন: লিভ-ইন সম্পর্কেও ৪৯৮এ ধারার সুরক্ষা, ঐতিহাসিক রায় সুপ্রিম কোর্টের

কলকাতার আকাশ সারাদিন মেঘাচ্ছন্ন থাকবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির (Rain) পাশাপাশি দিনে সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা প্রায় ২৭ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment