---Advertisement---

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার | Amar Bangla BANGLADESH

By Suman Debnath

August 5, 2026 9:35 AM

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার | Amar Bangla BANGLADESH

---Advertisement---


নেইমার বলেন, ‘আমি জানি না আর কত দিন খেলব। অবসরের কথা এখনো ভাবিনি, তবে কত দিন মাঠে থাকতে পারব সেটাও জানি না। ডিসেম্বর পর্যন্ত সান্তোসের সঙ্গে আমার চুক্তি আছে। আমি এই চুক্তির মেয়াদ শেষ করতে চাই এবং সান্তোসের জার্সির সম্মান রাখতে চাই। এরপর সিদ্ধান্ত নেব—এখানেই থাকব, অন্য কোথাও যাব, নাকি ফুটবল ছেড়ে দেব।’


তিনি আরও বলেন, ‘ডিসেম্বর আসতে এখনো অনেক সময় বাকি। তাই আমি আপাতত এক ম্যাচ করে এগোতে চাই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এখন আমি শারীরিকভাবে ভালো অনুভব করছি।’


এদিকে আজ বেলেমে গিয়ে সান্তোস দলের সঙ্গে যোগ দেওয়ার কথা রয়েছে নেইমারের। কোপা দো ব্রাজিলের শেষ ষোলোর ফিরতি লেগে রেমোর বিপক্ষে মাঠে নামবে সান্তোস। প্রথম লেগ গোলশূন্য ড্র হওয়ায় কোয়ার্টার ফাইনালে যেতে হলে জয় পেতেই হবে তাদের।

আরও পড়ুন:  আবারও বাড়ল স্বর্ণের দাম | Amar Bangla BANGLADESH


এই ম্যাচে মাঠে নামার জন্য প্রস্তুত আছেন বলেও জানিয়েছেন নেইমার। দলের হয়ে নিজের সেরাটা দিতে চান ব্রাজিলিয়ান এই তারকা।


মজার ছলে তিনি বলেন, ‘সান্তোসে কী হবে, সেটা খেলোয়াড় জানার আগেই সংবাদমাধ্যমে বেরিয়ে যায়। সাংবাদিকেরা তো আগেই লিখে ফেলেছেন আমি বেঞ্চে থাকব। তবে আমি কোচের জন্য শতভাগ প্রস্তুত। সুযোগ পেলে মাঠে নেমে দলকে সাহায্য করতে চাই।’


বিশ্বকাপ শেষে ব্রাজিল জাতীয় দল থেকে বিদায়ের ইঙ্গিত দিয়েছিলেন নেইমার। গত ২৯ জুলাই কোপা সুদামেরিকানার নকআউট প্লে-অফ শেষে তিনি বলেছিলেন, ‘জাতীয় দলে আমার সময় শেষ হয়েছে। ইতিহাস গড়েছি, সুখী ছিলাম। নিজের জীবন, রক্ত—সবই দিয়েছি। হলুদ জার্সিতে সব সময় লড়াই করেছি। কিন্তু এখন আর এসব চাই না।’

আরও পড়ুন:  জুলাই গণঅভ্যুত্থান এখনও অসমাপ্ত, জনগণের প্রত্যাশা পূরণ না হলে নতুন রূপ নিতে পারে-রংপুরে জি এম কাদের


তবে নেইমারের বাবা নেইমার সান্তোস সিনিয়র মনে করেন, ছেলের ওই বক্তব্যকে চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে দেখা ঠিক হবে না। তিনি বলেন, ‘অনেকে ভুল বুঝেছেন। নেইমার বলেছে, “আমার মনে হয় এখানেই শেষ।” এটা তার বর্তমান অনুভূতি, চূড়ান্ত সিদ্ধান্ত নয়। আমরা তো মাত্র একটি কঠিন বিশ্বকাপ শেষ করেছি। পরের বিশ্বকাপ হতে এখনো চার বছর বাকি। এত আগে সে কীভাবে নিশ্চিত সিদ্ধান্ত জানাবে?’


আমার বাঙলা/ রাব্বি

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment