---Advertisement---

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

By Suman Debnath

August 1, 2026 3:55 PM

৫০ দেশের নাগরিকদের মার্কিন ভিসায় নতুন নিয়ম

---Advertisement---


বাংলাদেশসহ ৫০টি দেশের নাগরিকদের জন্য নতুন ভিসা নীতি চালু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নতুন নিয়ম অনুযায়ী, নির্দিষ্ট কিছু ক্ষেত্রে ভিসা আবেদনকারীদের সর্বোচ্চ ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত বন্ড জমা দিতে হতে পারে।


শুক্রবার (৩১ জুলাই) অনলাইনে প্রকাশিত ফেডারেল রেজিস্টার-এর এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


নতুন বিধানটি মূলত বি-১ (ব্যবসায়িক) এবং বি-২ (পর্যটন) ক্যাটাগরির অ-অভিবাসী ভিসা আবেদনকারীদের জন্য প্রযোজ্য হবে। তবে সব আবেদনকারীর ক্ষেত্রে এটি বাধ্যতামূলক নয়। কনস্যুলার কর্মকর্তা প্রয়োজন মনে করলে এবং নির্দিষ্ট পরিস্থিতিতে ভিসা প্রদানের শর্ত হিসেবে সর্বোচ্চ ২০ হাজার ডলার পর্যন্ত বন্ড জমা দেওয়ার নির্দেশ দিতে পারবেন।


যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, ২০২৫ সালে পরীক্ষামূলকভাবে চালু করা ভিসা বন্ড কর্মসূচির অভিজ্ঞতা পর্যালোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ওই কর্মসূচির মাধ্যমে পররাষ্ট্র দপ্তর, অভ্যন্তরীণ নিরাপত্তা বিভাগ এবং অর্থ মন্ত্রণালয় যৌথভাবে এ ব্যবস্থার কার্যকারিতা মূল্যায়ন করে। তাদের মতে, বন্ড ব্যবস্থা ভিসার শর্ত মেনে চলা নিশ্চিত করতে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন:  বিজিবিকে দেশপ্রেমে দায়িত্ব পালনের তাগিদ স্বরাষ্ট্রমন্ত্রীর


পাইলট প্রকল্পে বন্ডের পরিমাণ ছিল ৫ হাজার, ১০ হাজার ও সর্বোচ্চ ১৫ হাজার ডলার। তবে নতুন নিয়মে ৫ হাজার ডলারের বিকল্প বাদ দেওয়া হয়েছে এবং সর্বোচ্চ বন্ডের পরিমাণ বাড়িয়ে ২০ হাজার ডলার নির্ধারণ করা হয়েছে।


ফেডারেল রেজিস্টারে ৩ আগস্ট নিয়মটি আনুষ্ঠানিকভাবে প্রকাশের পরই এটি কার্যকর হবে। কর্মসূচির আওতায় থাকা ৫০টি দেশের মধ্যে ৩০টিই আফ্রিকার দেশ।


আমার বাঙলা/ তালহা

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment