‘গোপন তথ্য অপব্যবহার করার কোনও সুযোগ নেই’, জনগণনার সূচনা করে দাবি মুখ্যমন্ত্রীর

By Suman Debnath

August 1, 2026 12:20 PM

‘গোপন তথ্য অপব্যবহার করার কোনও সুযোগ নেই’, জনগণনার সূচনা করে দাবি মুখ্যমন্ত্রীর


শনিবার থেকে শুরু হয়েছে জনগণনা। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে পোর্টালও। এটি সংবিধান স্বীকৃত একটি প্রক্রিয়া। নিজে সেলফ এনুমারেশন করে ফেলে সাংবাদিকদের সে কথাই জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ১ থেকে ১৫ আগস্ট পর্যন্ত চলবে এই সেলফ ড্রাইভ পোর্টাল। সেখানে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে জনগণকে। এই প্রথম ডিজিটাল জনগণনা হচ্ছে। তার ফলে অনলাইনে নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন। এটা ভারতের ১৬তম জনগণনা কর্মসূচি। এই কাজ শুরু করেই মুখ্যমন্ত্রীর আশ্বাসবার্তা, এই ডিজিটাল জনগণনায় ব্যক্তিগত তথ্য প্রকাশ বা অপব্যবহার হওয়ার সুযোগ নেই।

শনিবার নবান্নে বসে সেলফ এনুমারেশন করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই জনগণনায় কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না বলেও আশ্বাস দেন তিনি। আর সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘এই তথ্য সম্পূর্ণ গোপনীয় এবং আইনগতভাবে সুরক্ষিত। শুধুমাত্র পরিসংখ্যান, পরিকল্পনা এবং উন্নয়নের জন্য ব্যবহার করা হবে। কারও ব্যক্তিগত তথ্য বাইরে আসার বা সেটিকে অপব্যবহার করার কোনও সুযোগ এখানে নেই। এবারের জনগণনায় দু’টি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ডিজিটাল প্রক্রিয়ায় হচ্ছে জনগণনা। আবার স্বগণনাও করতে পারবেন বঙ্গবাসী। রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে নিজে শুরু করলাম। জনগণনা কর্মীদের সহযোগিতা করার আবেদন করছি।’

আরও পড়ুন:  হজ যাত্রার পথে বাধা এসআইআর! ২ সপ্তাহের মধ্যে ট্রাইব্যুনালকে সিদ্ধান্ত নেওয়ার নির্দেশ হাইকোর্টের

জনগণনার জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বিশেষ কমিটি গঠন করা হয়েছে। একাধিক দেশের সীমান্ত থাকার কারণে এখনকার পরিস্থিতিতে পশ্চিমবঙ্গের জন্য জনগণনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগামী ১৫ আগস্ট পর্যন্ত নাগরিকরা নিজেদের তথ্য নিজেরাই নথিভুক্ত করতে পারবেন। প্রয়োজনীয় তথ্য আপলোড করতে হবে নির্দিষ্ট পোর্টালে। এই বিষয়গুলি উত্থাপন করে মুখ্যমন্ত্রীর দাবি, ‘জনগণনার কাজে ৩ হাজার ৪০০ জন সুপারভাইজার নিয়োগ করা হয়েছে। মোট ১৪ হাজার ৩৯৯ জন নিযুক্ত রয়েছেন। সাধারণ মানুষজন নিজেরাই ফর্মপূরণ করুন। কারও কোনও ব্যক্তিগত তথ্য ফাঁস হবে না।’

তাছাড়া আগামী ১৬ আগস্ট থেকে ১৪ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ি তালিকাভুক্তি এবং গৃহগণনা হবে। যেখানে বাড়ির অবস্থা, পরিবারের বৈশিষ্ট্য, পানীয় জল, শৌচাগার, বিদ্যুৎ, রান্নার জ্বালানি, ইন্টারনেট সংযোগের মতো পরিষেবার তথ্য সংগ্রহ করা হবে। রেডিও, টেলিভিশন, কম্পিউটার, দুই এবং চার চাকার গাড়ির মতো তথ্যও নেওয়া হবে। ২০২৭ সালের ফেব্রুয়ারি মাসে অনুষ্ঠিত হবে জনগণনার দ্বিতীয় পর্যায়। তাতে প্রত্যেক পরিবারের সদস্যদের নাম, বয়স, লিঙ্গ, জাতি এবং ধর্ম সংক্রান্ত বিস্তারিত তথ্য সংগ্রহ করবেন অফিসাররা। মুখ্যমন্ত্রীর কথায়, ‘জনগণের জনকল্যাণ ও বিকশিত ভারতের লক্ষ্যে আধুনিক আদমসুমারি সফল হোক, সেটাই চাইছি। https://se.census.gov.in লিঙ্কে ঢুকে ফর্ম পূরণ করতে পারবেন।’

আরও পড়ুন:  সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল-কলেজের কর্মীদেরও বকেয়া ডিএ, পুজোর পর দেওয়ার কথা রাজ্যের

Suman Debnath

Journalist

Related Stories

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

ফিনল্যান্ডে ১৩০০ কোটি ইউরোর প্রজেক্ট ঘিরে প্রবল বিতর্ক, জঙ্গল কেটে গুগলের ডেটা সেন্টার গড়ার বিরুদ্ধে দেশজুড়ে বিক্ষোভ

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

গাড়ির তেল বানাতে চলে যাচ্ছে বাচ্চা-মুরগির খাবার! কালীপুজো কাটতেই ডিম ও চিকেনের দাম ৩০% বাড়ার আশঙ্কা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোয় সকাল থেকে মেট্রো, কখন শেষ ট্রেন? রাতেও মিলবে বাড়তি পরিষেবা

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

কালীপুজোর আগেই সুখবর! কলকাতা পুলিশে ৩০৯ জনের নিয়োগ, নিয়োগপত্র দেবেন মুখ্যমন্ত্রী

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

২০ শতাংশের বদলে পেট্রলে মিলল ৩১ শতাংশ ইথানল: দেদার মুনাফা লোটার প্রমাণ হাতে আসতেই কেন্দ্রের জবাব তলব

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

দিল্লি হাইকোর্টে স্বস্তি সৌরভের, ‘দূসরা’-র নির্মাতাদের ২ কোটি টাকার ব্যাঙ্ক গ্যারান্টির নির্দেশ, সঙ্গে সতর্কীকরণ

No comments to show.

Leave a Comment