---Advertisement---

ঘূর্ণাবর্তের প্রভাব কমলেও উত্তরে ভারী থেকে অতিভারী পূর্বাভাস

By Suman Debnath

July 31, 2026 12:35 PM

ঘূর্ণাবর্তের প্রভাব কমলেও উত্তরে ভারী থেকে অতিভারী পূর্বাভাস

---Advertisement---


বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া ঘূর্ণাবর্ত থেকে শক্তিশালী নিম্নচাপে পরিণত হওয়ায় গত কয়েকদিন ধরে দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে দেখা যায়। বর্তমানে নিম্নচাপটি সরে গিয়ে ছত্তীশগড়ের দিকে অবস্থান করছে। ফলে দক্ষিণবঙ্গে এর প্রভাব কিছুটা কমলেও  বৃষ্টি পুরোপুরি থামছে না।আগামী কয়েকদিন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে। অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।

শুক্রবার দুই চব্বিশ পরগনা, মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম এবং পশ্চিম বর্ধমানে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কয়েকটি জায়গায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তবে মঙ্গলবার থেকে ফের কিছু জেলায় ভারী বৃষ্টি শুরু হতে পারে। বীরভূম ও মুর্শিদাবাদে ৭ থেকে ১১ সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। বুধবার থেকে দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর এবং পূর্ব বর্ধমানেও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন:  পঞ্চায়েতে ১১ হাজার চাকরির বড় ঘোষণা! ডিসেম্বরেই শুরু হবে নিয়োগ, এবার পুরো প্রক্রিয়া হবে পিএসসি-র মাধ্যমে

কলকাতার জন্য আপাতত নতুন করে কোনও সতর্কতা জারি করা হয়নি। তবে মাঝে মাজে হালকা বৃষ্টি হতে পারে। নিম্নচাপ সরে যাওয়ায় সমুদ্র পরিস্থিতিও বর্তমানে শান্ত রয়েছে। ফলে মৎস্যজীবীদের জন্য্ আলাদা কোনও সতর্কতা জারি করা হয়নি।

এদিকে উত্তরবঙ্গে আগামী সপ্তাহে ফেরে আবহাওয়া খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে। শুক্রবার জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এবং উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। রবিবার থেকে উত্তরের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়তে পারে। দার্জিলিং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারে কমলা সতর্কতা জারি করা হয়েছে। মঙ্গলবার উত্তরবঙ্গের সব জেলাতেই ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এমনকি মালদহ ও দক্ষিণ দিনাজপুরেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, ছত্তীশগড়ের পশ্চিম অংশে এখনও গভীর নিম্নচাপ অবস্থান করছে। রাজস্থান থেকে মধ্যপ্রদেশ হয়ে ওই নিম্নচাপের উপর দিয়ে বর্ষার অক্ষরেখা বিস্তৃত রয়েছে, যা ওড়িশার উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ১.৫ কিলোমিটার উচ্চতায় থাকা এই অক্ষরেখার প্রভাবে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প স্থলে ঢুকছে। এর জেরেই দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টি এবং উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন:  ‘বাঘ নয়, বাঘরোল!’ অভিষেককে নিশানা ঋতব্রতের, তৃণমূলে নতুন ভাঙনের ইঙ্গিতে সরগরম রাজ্য রাজনীতি

শুক্রবার সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের তুলনায় ০.৫ ডিগ্রি বেশি। বৃহস্পতিবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের তুলনায় ৩.১ ডিগ্রি কম।

 

 

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment