---Advertisement---

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি

By Suman Debnath

July 30, 2026 6:50 PM

কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি

---Advertisement---


কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়েছে বিএনপি


কলাপাড়া প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলা বিএনপি’র সভাপতি হাজী হুমায়ুন সিকদার ও তাঁর জ্যেষ্ঠ পুত্র উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার’র বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত, ষড়যন্ত্রমূলক, মিথ্যা, বানোয়াট সংবাদের তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়েছে উপজেলা বিএনপি।

বুধবার রাতে উপজেলা বিএনপি’র দপ্তর সম্পাদক সাইদুর রহমান খান স্বাক্ষরিত এক প্রেসনোটে এ প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। এ বিষয়ে শীঘ্রই আইনী পদক্ষেপ গ্রহনের কথা জানিয়েছে দলীয় সূত্র।

গত ২৯ জুলাই বরিশাল থেকে প্রকাশিত দৈনিক দক্ষিনের সংবাদ নামের একটি আঞ্চলিক পত্রিকায় ‘কলাপাড়ায় বিএনপি সভাপতির বিরুদ্ধে জমি দখলের অভিযোগ’ শিরোনামে উপজেলা বিএনপি’র সভাপতি ও তাঁর পুত্রের বিরুদ্ধে মানহানিকর তথ্য প্রকাশ করে। বাস্তবের সাথে যার কোন সংগতি নেই। কেননা হাজী হুমায়ুন সিকদার পারিবারিক ভাবেই বিপুল অর্থ সম্পদ ও জমি জায়গার মালিক। জনৈক খোকন মন্ডলের সাথে তার সম্প্রদায়ের এক ব্যক্তির সাথে উল্লিখিত জমি নিয়ে সিভিল আদালতে মামলা চলমান রয়েছে। উক্ত জমি প্রতিপক্ষের দখলে থাকায় খোকন মন্ডল বিএনপি কর্মী দাবী করেও অন্যায় ভাবে দলের ভাবমূর্তি ক্ষুন্ন করে চলছে বলে জানিয়েছে উপজেলা বিএনপি সূত্র।

আরও পড়ুন:  চাঁপাইনবাবগঞ্জে বিনামূল্যে চক্ষু চিকিৎসা ক্যাম্প

উপজেলা বিএনপি’র যুব বিষয়ক সম্পাদক আবুল হাসনাত রিমন সিকদার বলেন, ‘আমার বাবা বারবার নির্বাচিত সফল মেয়র। আমাদের পারিবারিক ও রাজনৈতিক জনপ্রিয়তায় ইর্ষান্বিত হয়ে একটি মহল খোকন মন্ডলকে ব্যবহার করে অপপ্রচার চালাচ্ছে। শীঘ্রই এ বিষয়ে যথাযথ আইনি পদক্ষেপ নেব।’

এ ব্যাপারের খোকন মন্ডল বলেন, পত্রিকায় প্রকাশিত প্রতিবেদনটি সঠিক।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment