---Advertisement---

ডান হাত হারিয়েও অদম্য! মহারাষ্ট্রের গ্রামের ছেলে দিলীপ গাভিতের সোনার দৌড়ে কমনওয়েলথে ইতিহাস ভারতের

By Suman Debnath

July 30, 2026 9:30 AM

ডান হাত হারিয়েও অদম্য! মহারাষ্ট্রের গ্রামের ছেলে দিলীপ গাভিতের সোনার দৌড়ে কমনওয়েলথে ইতিহাস ভারতের

---Advertisement---


কমনওয়েলথ গেমসে ভারতের প্যারা অ্যাথলেটিক্সে ইতিহাস গড়লেন মহারাষ্ট্রের নাসিকের প্রত্যন্ত গ্রামের ছেলে দিলীপ মাহাদু গাভিত। পুরুষদের ১০০ মিটার টি৪৭ বিভাগে ১০.৭১ সেকেন্ড সময় করে গেমস রেকর্ড গড়ে সোনা জিতলেন তিনি। শুধু তাই নয়, এই ইভেন্টে ভারতেরই মহম্মদ বাসিল ১০.৮৩ সেকেন্ডে রুপো জেতায় ঐতিহাসিক ১-২ ফিনিশও নিশ্চিত হয়। ব্রোঞ্জ পান ইংল্যান্ডের কেভিন স্যান্টোস (১০.৮৫ সেকেন্ড)।

একই সঙ্গে মুরলী শ্রীশঙ্করও ইতিহাস গড়লেন। পুরুষদের লং জাম্পে ৮.০৯ মিটার দূরত্বে লাফিয়ে টানা দ্বিতীয় কমনওয়েলথ গেমসে রুপোর পদক জিতলেন তিনি। বুধবার ভারতীয় বক্সাররাও দুর্দান্ত পারফরম্যান্স করে দেশের জন্য অন্তত ১০টি পদক নিশ্চিত করেছেন।

এই সাফল্যের পর গ্লাসগো কমনওয়েলথ গেমসে ভারতের মোট পদক সংখ্যা দাঁড়াল ১৫। এর মধ্যে রয়েছে ৩টি সোনা, ৯টি রুপো এবং ৩টি ব্রোঞ্জ।দিলীপের এই সোনা গ্লাসগো গেমসে ভারতের তৃতীয় স্বর্ণপদক। এর আগে ভারোত্তোলনে মীরাবাই চানু এবং প্যারা শটপুটে শর্মিলা ধনকর সোনা জিতেছিলেন। এই সাফল্যের পর ভারতের পদক তালিকাও আরও সমৃদ্ধ হল।

আরও পড়ুন:  মেসি আছেন, রোনাল্ডো-ইয়ামল-নেইমার নেই! বিশ্বকাপ ২০২৬-এর সেরা একাদশে কারা জায়গা পেলেন?

প্রতিযোগিতা শেষে দিলীপ জানান, শুরুটা তাঁর পরিকল্পনামাফিক হয়নি। তবে ধীরে ধীরে ছন্দ ফিরে পেয়েছিলেন।দিলীপ বলেন, ‘শুরুটা একটু ধীর ছিল। কিন্তু ধীরে ধীরে গতি বাড়াতে পেরেছি। শেষ পর্যন্ত জিততে পেরে দারুণ লাগছে’।বৃষ্টিভেজা ট্র্যাকে দৌড় হওয়ায় পরিস্থিতি যে মোটেই সহজ ছিল না, তাও স্পষ্ট করে দেন তিনি। বলেন, ‘আবহাওয়া একেবারেই ভালো ছিল না। টাইমিং ঠিক রাখতে সমস্যায় পড়ছিলাম। ঠান্ডায় শরীর ভারী হয়ে যায়, ঠিকমতো ওয়ার্ম-আপ করাও কঠিন হয়ে পড়ে।’তবে কমনওয়েলথের সোনা জিতেই সন্তুষ্ট নন এই ভারতীয় প্যারা স্প্রিন্টার। তাঁর চোখ এখন আরও বড় মঞ্চে।

দিলীপের স্পষ্ট বার্তা,
‘এখন চাকরির কথা ভাবছি না। আমার লক্ষ্য আরও পদক জেতা। সেপ্টেম্বর-অক্টোবরে জাপানে প্যারা এশিয়ান গেমসে আরও ভালো ফল করতে চাই। তারপর লক্ষ্য প্যারালিম্পিক্স’।

আরও পড়ুন:  শনিবার শুরু হচ্ছে ডুরান্ড কাপ, কোথায় দেখবেন মোহনবাগান-ইস্টবেঙ্গল ডার্বি? জেনে নিন সম্প্রচারের সমস্ত তথ্য

দিলীপ গাভিতের জীবনসংগ্রামও কম অনুপ্রেরণার নয়। মহারাষ্ট্রের গ্রামাঞ্চল থেকে উঠে আসা এই অ্যাথলিটের ডান হাত কনুইয়ের নীচ থেকে নেই। কিন্তু শারীরিক প্রতিবন্ধকতাকে কখনও নিজের স্বপ্নের পথে বাধা হতে দেননি। কঠোর পরিশ্রম ও অদম্য মানসিক শক্তির জোরেই আজ তিনি কমনওয়েলথ গেমসে সোনাজয়ী।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment