---Advertisement---

১৫ বছরেই বড় দায়িত্ব! দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশী, নেতৃত্বে ঈশান কিষাণ

By Suman Debnath

July 29, 2026 9:50 PM

১৫ বছরেই বড় দায়িত্ব! দুলীপ ট্রফিতে ইস্ট জোনের সহ-অধিনায়ক বৈভব সূর্যবংশী, নেতৃত্বে ঈশান কিষাণ

---Advertisement---


ভারতীয় ক্রিকেটের (Indian Cricket) অন্যতম উদীয়মান প্রতিভা বৈভব সূর্যবংশী (Vaibhav Sooryavanshi)-র কাঁধে এবার বড় দায়িত্ব তুলে দিল ইস্ট জোন। ২০২৬ সালের দুলীপ ট্রফি (Duleep Trophy)-র জন্য ঘোষিত দলে তাঁকে সহ-অধিনায়ক করা হয়েছে। অধিনায়ক হিসেবে দায়িত্বে থাকবেন ঈশান কিষাণ (Ishan Kishan)। মাত্র ১৫ বছর বয়সে এই স্বীকৃতি পাওয়ায় ভারতীয় ক্রিকেটে বৈভবের উত্থান আরও একবার শিরোনামে উঠে এল।

ঈশান কিষাণ সাম্প্রতিক জিম্বাবোয়ে সফরে ভারতের সাদা বলের সিরিজে দুর্দান্ত পারফরম্যান্স করেছেন। ওপেনিংয়ে একাধিক আক্রমণাত্মক ইনিংস খেলে দলের দ্রুত রান তোলার ভিত্তি গড়ে দিয়েছিলেন তিনি। সেই ধারাবাহিক পারফরম্যান্স এবং নেতৃত্বের অভিজ্ঞতার জন্যই তাঁকে ইস্ট জোনের অধিনায়ক হিসেবে বেছে নেওয়া হয়েছে।

অন্যদিকে বৈভব সূর্যবংশীকে ঘিরে প্রত্যাশা ক্রমশ বাড়ছে। ইংল্যান্ডের বিরুদ্ধে সিনিয়র দলে অভিষেক সিরিজে বড় রান না পেলেও, জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের সিরিজে দুটি অর্ধশতরান করে নিজের সামর্থ্যের প্রমাণ দিয়েছেন এই তরুণ ব্যাটার। সেই সিরিজে ভারত তিনটি ম্যাচই জিতে নিয়েছিল।

আরও পড়ুন:  গ্লাসগোয় ইতিহাস মীরাবাইয়ের, রেকর্ড গড়ে ভারতের প্রথম সোনা জিতলেন অলিম্পিক পদকজয়ী

ইস্ট জোনের ব্যাটিং বিভাগে বৈভব ও ঈশানের পাশাপাশি রয়েছেন অভিমন্যু ঈশ্বরন (Abhimanyu Easwaran), সুদীপ কুমার ঘরামি, বিরাট সিং, সুরজ সিন্ধু জয়সওয়াল, শুভ্রাংশু সেনাপতি, দেনিশ দাস এবং শিখর মোহনের মতো ক্রিকেটাররা। উইকেটকিপারের বিকল্প হিসেবে থাকছেন কুমার কুশাগ্র।

বোলিং বিভাগে অভিজ্ঞতার অন্যতম বড় ভরসা মহম্মদ শামি (Mohammed Shami)। তাঁর সঙ্গে রয়েছেন মুকেশ কুমার (Mukesh Kumar) এবং অভিজিৎ সরকার। অলরাউন্ডার হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারেন শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed) ও অনুকূল রায়।

ইস্ট জোনের ঘোষিত দলে রয়েছেন—ঈশান কিষাণ (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (সহ-অধিনায়ক), অভিমন্যু ঈশ্বরন, সুদীপ কুমার ঘরামি, শাহবাজ আহমেদ, সুরজ সিন্ধু জয়সওয়াল, মহম্মদ শামি, মুকেশ কুমার, কুমার কুশাগ্র, শিখর মোহন, অনুকূল রায়, বিরাট সিং, শুভ্রাংশু সেনাপতি, দেনিশ দাস এবং অভিজিৎ সরকার। স্ট্যান্ডবাই তালিকায় রয়েছেন আয়ুষ লোহরুকা, শ্রীদাম পাল, সম্বিত এস. বড়াল, শরণদীপ সিং এবং স্বস্তিক সমল।

আরও পড়ুন:  গোল করে সিনিয়র দলে জায়গা পাকা করাই লক্ষ্য : সায়ন বন্দ্যোপাধ্যায়

মাত্র ১৫ বছর বয়সে সহ-অধিনায়কের দায়িত্ব পাওয়া বৈভব সূর্যবংশীর ক্রিকেট জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক। দুলীপ ট্রফিতে তাঁর পারফরম্যান্সের দিকেই এখন নজর থাকবে ভারতীয় ক্রিকেট মহলের, কারণ এই মঞ্চে সফলতা ভবিষ্যতের জাতীয় দলে তাঁর অবস্থান আরও শক্তিশালী করে তুলতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment