---Advertisement---

পেটের চর্বি কমাতে হাঁটবেন নাকি দৌড়াবেন ?

By Suman Debnath

July 28, 2026 10:45 AM

পেটের চর্বি কমাতে হাঁটবেন নাকি দৌড়াবেন ?

---Advertisement---


পেটের মেদ বা চর্বি দ্রুত কমিয়ে মেদহীন ও ফিট শরীর পেতে প্রতিদিন হাঁটা নাকি দৌড়ানো বেশি কার্যকরী!

প্রকৃতপক্ষে দুটিই শরীরের জন্য অত্যন্ত উপকারী হলেও, চর্বি বা মেদ ঝরানোর কার্যকারিতার দিক থেকে এদের মধ্যে রয়েছে বেশ কিছু পার্থক্য রয়েছে।



ক্যালোরি খরচ বিবেচনায় দৌড়ানো স্পষ্টভাবেই এগিয়ে। কারণ পেটের চর্বি কমাতে দৌড়ানো দ্রুত ক্যালরি পোড়ায়, তবে নিয়মিত ও দীর্ঘস্থায়ী ফলাফলের জন্য দ্রুত গতিতে হাঁটাও বেশ কার্যকর। কম সময়ে বেশি ফ্যাট বা চর্বি ঝরাতে অবশ্য দৌড় ভালো, আর জয়েন্টে কম চাপ রেখে প্রতিদিন সহজে চালিয়ে যাওয়ার জন্য হাঁটা হতে পারে সেরা মাধ্যম।

এছাড়া, পেটের অতিরিক্ত মেদ কমাতে অ্যারোবিক্স বা কার্ডিও শরীরচর্চাও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

বিশেষজ্ঞদের মতে, সমপরিমাণ সময়ে হাঁটার তুলনায় দৌড়ালে প্রায় দ্বিগুণ ক্যালোরি খরচ হয়। প্রতি মিনিটে দৌড়ানোর ফলে বেশি শক্তি ও ক্যালোরি ব্যয় হয় এটি খুব দ্রুত শরীরের মোট ফ্যাট কমানোর পাশাপাশি পেটের অতিরিক্ত চর্বি দ্রুত কমাতে সাহায্য করে।

আরও পড়ুন:  বৃষ্টির পর আর্দ্র পরিবেশে কোন কোন রোগের ঝুঁকি বেশি?



এছাড়াও, দৌড়ানোর সবচেয়ে বড় সুবিধা হল এর ‘আফটারবার্ন ইফেক্ট’ দ্রুত গতিতে দৌড়ানোর পর শরীর স্বাভাবিক অবস্থায় ফিরতে অতিরিক্ত অক্সিজেন ব্যবহার করে। এর ফলে দৌড়ানো শেষ করার বহু ঘণ্টা পর পর্যন্ত বিশ্রামের সময়ও শরীরে ক্যালোরি বার্ন হতে থাকে। হাঁটার ক্ষেত্রে এই প্রভাব তেমন বেশি দেখা যায় না।

দৌড়ানো ফলে যাদের ওজন অনেক বেশি, হাঁটু বা গোড়ালিতে ব্যথা রয়েছে কিংবা যারা বয়স্ক– তাদের জন্য হঠাৎ দৌড়ানোর ফলে শরীরের বিভিন্ন জয়েন্টে চাপ বা ব্যথা বাড়িয়ে দিতে পারে। অন্যদিকে, দ্রুত হাঁটলে শরীরের জয়েন্ট বা হাড়ের ওপর তেমন অতিরিক্ত চাপ পড়ে না, ফলে দীর্ঘমেয়াদে শরীরকে সুস্থ ও মেদ মুক্ত রাখা যায়।



এছাড়া, পেটে চর্বি জমার একটি বড় কারণ হল অতিরিক্ত মানসিক চাপ বা ‘কোর্টিসল’ হরমোনের ক্ষরণ। দ্রুত গতিতে হাঁটার একটি বড় সুবিধা হলো এর ফলে শরীরের ইনসুলিন সংবেদনশীলতা বাড়ায় এবং কোর্টিসলের মাত্রা কমায়, যা পরোক্ষভাবে পেটের চর্বি জমতে বাধা দেয়।

আরও পড়ুন:  বাজারে ইলিশ কিনে ঠকবেন না! বর্ষায় খাঁটি ও সুস্বাদু ইলিশ চেনার ৪ সহজ উপায়

তাহলে কোনটি আপনার জন্য সেরা?

যদি আপনার লক্ষ্য হয় খুব কম সময়ে দ্রুত ওজন ও পেটের চর্বি কমাবেন এবং আপনার শরীর যদি ভারী ব্যায়ামের উপযোগী হয়, তবে দৌড়ানো নিঃসন্দেহে আপনার জন্য সবচেয়ে সেরা বিকল্প।

অন্যদিকে, যারা শরীরে ফিটনেস নিয়ে নতুন করে ভাবছেন, বয়স বেশি কিংবা জয়েন্টের সমস্যায় ভুগছেন, তাদের জন্য নিয়মিত দ্রুত গতিতে হাঁটার অভ্যাস বা উঁচু রাস্তায় হাঁটা সবচেয়ে নিরাপদ ও কার্যকর পথ। বিশেষজ্ঞদের পরামর্শ মতে– ১ থেকে ২ মিনিট দৌড়ানোর পর ২ থেকে ৩ মিনিট হাঁটাও কার্যকর, যা শরীরের জয়েন্টে চাপ না দিয়ে দ্রুত মেদ ঝরাতে দারুণভাবে কাজ করে।


আমার বাঙলা/ হুমায়রা

---Advertisement---

Suman Debnath

Journalist

Related Stories

কারাকোরামে তুষারধসে মৃত্যু কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুর্জার, শোকে স্তব্ধ বিশ্বজোড়া পর্বতারোহীরা 

কারাকোরামে তুষারধসে মৃত্যু কিংবদন্তি পর্বতারোহী নির্মল পুর্জার, শোকে স্তব্ধ বিশ্বজোড়া পর্বতারোহীরা 

মিনারকে সঙ্গে নিয়ে টুলুর অফিসে পুলিশের হানা, ভাঙা হচ্ছে সিন্দুক! ১৫০ কোটির তদন্তে কি মিলবে আরও ‘যকের ধন’?

মিনারকে সঙ্গে নিয়ে টুলুর অফিসে পুলিশের হানা, ভাঙা হচ্ছে সিন্দুক! ১৫০ কোটির তদন্তে কি মিলবে আরও ‘যকের ধন’?

জয় গোস্বামীকে চোর স্লোগান, তসলিমার সভায় হইচই! ‘ভরসা ইন’ বলতে গিয়ে মুখ ফসকে ‘ভরসা আউট’ সঞ্চালকের

জয় গোস্বামীকে চোর স্লোগান, তসলিমার সভায় হইচই! ‘ভরসা ইন’ বলতে গিয়ে মুখ ফসকে ‘ভরসা আউট’ সঞ্চালকের

সোনামুড়ায় বিদ্যুতের ‘ভুতুড়ে’ বিলে দিশেহারা সাধারণ মানুষ, প্রতি ইউনিটের দাম ৬২ টাকা!

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে সম্পন্ন হলো এক্সিলেন্ট একাডেমির বার্ষিক উৎসব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান ২০২৬!

ত্রিপুরায় আইপিএল বেটিং চক্রের বিরুদ্ধে ইডির বড় পদক্ষেপ, বাজেয়াপ্ত ১ কোটি ৫ লক্ষ টাকার সম্পত্তি!

ত্রিপুরায় আইপিএল বেটিং চক্রের বিরুদ্ধে ইডির বড় পদক্ষেপ, বাজেয়াপ্ত ১ কোটি ৫ লক্ষ টাকার সম্পত্তি!

No comments to show.

Leave a Comment