ভারতWednesday , 7 October 2026
  1. Bangladesh
  2. Business
  3. Entertainment
  4. Food
  5. India
  6. Life Style
  7. Northeast India
  8. Politics
  9. Sports
  10. Technology
  11. Tourism
  12. Tripura
  13. West-bengal
  14. World
আজকের সর্বশেষ সবখবর

জিম্বাবুয়ের স্কোয়াডে ৩ বড় বদল, ভারতের বিরুদ্ধে টি২০ সিরিজের আগে চমক

Suman Debnath
July 22, 2026 2:00 pm
Link Copied!


হারারে: ভারতের (India) বিরুদ্ধে ২৩ জুলাই থেকে শুরু হতে চলা তিন ম্যাচের টি২০ আন্তর্জাতিক সিরিজের (T20I Series) জন্য ১৫ সদস্যের স্কোয়াড ঘোষণা করল জিম্বাবুয়ে ক্রিকেট (Zimbabwe Cricket)। হারারে স্পোর্টস ক্লাবে (Harare Sports Club) ২৩, ২৫ ও ২৬ জুলাই খেলা হবে এই ম্যাচগুলো। সাম্প্রতিক বাংলাদেশের (Bangladesh) বিরুদ্ধে খেলা টি২০ সিরিজের দলে তিনটি বড় পরিবর্তন এনেছেন নির্বাচকরা।

অলরাউন্ডার ওয়েসলি মাদেভেরে (Wesley Madhevere) ফের দলে সুযোগ পেয়েছেন। উইকেটকিপার-ব্যাটসম্যান তাফাদজওয়া ৎসিগা (Tafadzwa Tsiga) প্রথমবারের মতো জিম্বাবুয়ের টি২০ আন্তর্জাতিক দলে ডাক পেয়েছেন। চোট সারিয়ে দলে ফিরেছেন পেসার নিউম্যান নিয়ামহুরি (Newman Nyamhuri)। তিনি হালকা চোটের কারণে বাংলাদেশের বিরুদ্ধে শেষ টি২০ সিরিজটি খেলতে পারেননি। নিয়ামহুরির অনুপস্থিতিতে সুযোগ পাওয়া পেসার তানাকা চিভাঙ্গা (Tanaka Chivanga) নিজের জায়গা ধরে রেখেছেন। এই তিন ক্রিকেটারের অন্তর্ভুক্তির ফলে ক্লাইভ মাদান্ডে (Clive Madande), টিনোটেন্ডা মাপোসা (Tinotenda Maposa) ও তাশিঙ্গা মুসেকিওয়া (Tashinga Musekiwa) দল থেকে বাদ পড়েছেন।

অধিনায়ক সিকান্দার রাজা (Sikandar Raza)-র নেতৃত্বে বর্তমান টি২০ বিশ্ব চ্যাম্পিয়ন ভারতের বিরুদ্ধে ভালো পারফরম্যান্সের লক্ষ্যে জিম্বাবুয়ে। উল্লেখ্য, ঘরের মাঠে বাংলাদেশের বিরুদ্ধে জিম্বাবুয়ের পারফরম্যান্স দুর্দান্ত ছিল। একমাত্র টেস্ট ইনিংসের ব্যবধানে জেতার পর ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জেতে তারা। তবে বুলাওয়েতে (Bulawayo) খেলা টি২০ সিরিজে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয়।

জিম্বাবুয়ের টি২০ স্কোয়াড: সিকান্দার রাজা (অধিনায়ক), ব্রায়ান বেনেট, রায়ান বার্ল, তানাকা চিভাঙ্গা, বেন কারান, ব্র্যাড ইভান্স, ওয়েসলি মাদেভেরে, তাদিওয়ানাশে মারুমানি, ওয়েলিংটন মাসাকাদজা, ব্লেসিং মুজারাবানি, ডিওন মায়ার্স, রিচার্ড নাগারাভা, নিউম্যান নিয়ামহুরি, মিল্টন শুম্বা, তাফাদজওয়া ৎসিগা।

ভারতের স্কোয়াড: শ্রেয়স আইয়ার (Shreyas Iyer) (অধিনায়ক), বৈভব সূর্যবংশী (Vaibhav Suryavanshi), অভিষেক শর্মা (Abhishek Sharma), তিলক বর্মা (Tilak Varma) (সহ-অধিনায়ক), ঈশান কিষাণ (Ishan Kishan) (উইকেটকিপার), শিবম দুবে (Shivam Dube), সূর্যাংশ শেডগে (Suryansh Shedge), রিঙ্কু সিং (Rinku Singh), হর্ষ দুবে (Harsh Dube), রবি বিষ্ণোই (Ravi Bishnoi), প্রিন্স যাদব (Prince Yadav), যশ ঠাকুর (Yash Thakur), অশোক শর্মা (Ashok Sharma), মায়াঙ্ক যাদব (Mayank Yadav), প্রভসিমরন সিং (Prabhsimran Singh) (উইকেটকিপার)।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে



Google News







এবং Google Discover



Google Discover



-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।