লিচু মানেই গরমের প্রিয় ফল: গরম পড়তেই বাজারে আম, তরমুজের পাশাপাশি নজর কাড়ে রসালো লিচু। স্বাদে মিষ্টি এই ফলে রয়েছে ভিটামিন সি, ফাইবার, পটাসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট, যা শরীরকে হাইড্রেটেড রাখতে সাহায্য করে। – – –
বেশি লিচু খেলেই হতে পারে বিপদ: লিচু যতই সুস্বাদু হোক, অতিরিক্ত খাওয়া মোটেও নিরাপদ নয়। বিশেষজ্ঞদের মতে, একসঙ্গে অনেক লিচু খেলে শরীরে নানা সমস্যা দেখা দিতে পারে, বিশেষ করে রক্তে শর্করার মাত্রা অস্বাভাবিকভাবে ওঠানামা করতে পারে। – – –
খালি পেটে লিচু? একেবারেই নয়: আয়ুর্বেদ বিশেষজ্ঞদের মতে, খালি পেটে লিচু খাওয়া সবচেয়ে ঝুঁকিপূর্ণ। এতে হঠাৎ দুর্বল লাগা, মাথা ঘোরা, মাথাব্যথা, ক্লান্তি এমনকি গুরুতর শারীরিক সমস্যাও দেখা দিতে পারে।