---Advertisement---

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হস্তক্ষেপে না হাইকোর্টের

By Suman Debnath

July 20, 2026 12:35 PM

তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় হস্তক্ষেপে না হাইকোর্টের

---Advertisement---


ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ মামলায় কলকাতা হাইকোর্টে বড়সড় ধাক্কা খেল কালীঘাট তৃণমূল কংগ্রেস। সোমবার কালীঘাট তৃণমূলের আবেদন খারিজ করল হাইকোর্ট। এমনকী অন্তবর্তীকালীন আবেদনও এদিন খারিজ করে দিয়েছে হাইকোর্ট। তৃণমূলের একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করেছিল ইডি। সেক্ষেত্রে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডির তরফে তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ সংক্রান্ত মামলায় কোনও রকম হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট।

সোমবার বিচারপতি কৃষ্ণা রাওয়ের আদালতে এই মামলা উঠেছিল। সেই সময়ে বিচারপতি স্পষ্ট জানিয়ে দেন, ইডির ফ্রিজ করা তৃণমূলের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নিয়ে আদালত এই মুহূর্তে কোনও রকম হস্তক্ষেপ করবে না। এর আগে থেকেই কালীঘাট তৃণমূল দাবি করেছে, ইডির এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ করার সিদ্ধান্ত উদ্দেশ্যপ্রণোদিত। এই বিষয়ে কালীঘাট তৃণমূলের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয়েছিল, দলের ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে সমস্ত তহবিলের তথ্য রয়েছে, তা সম্পূর্ণ ও স্বচ্ছভাবে প্রকাশ করা হয়েছে।

ভারতের নির্বাচন কমিশন ও আয়কর বিভাগের কাছেও সমস্ত অনুদান সংক্রান্ত লেনদেনের তথ্য দাখিল করা হয়েছে বলে সেই বিবৃতিতে জানানো হয়েছিল। কালীঘাট তৃণমূল এই তিনটি অ্যাকাউন্ট ব্যবহার করতে চেয়ে কলকাতা হাইকোর্টের দারস্থ হয়েছিল। হাইকোর্ট আগেই নির্দেশ দিয়েছিল, পুলিশ যে তৃণমূলের তিনটি অ্যাকাউন্ট ফ্রিজ করেছে, সেগুলি থেকে প্রতিদিনের কাজের খরচের জন্য শর্তসাপেক্ষে টাকা তোলা যাবে।

আরও পড়ুন: বিদেশ যাওয়া হচ্ছে না অভিষেকের, ৬ অক্টোবর পর্যন্ত কড়া পদক্ষেপে নিষেধাজ্ঞা

সেই সময় আদালত নির্দেশ দিয়েছিল, তৃণমূলের তিনটি ফ্রিজ অ্যাকাউন্ট থেকে দলের প্রকৃত ব্যবহারকারীরা চেক দিয়ে টাকা তুলতে পারবেন। চলতি মাসের শুরুতেই তৃণমূলের অ্যাকাউন্ট সংক্রান্ত মামলায় ইডি কলকাতার পাঁচটি জায়গায় তল্লাশি অভিযান চালায়। অভিযান চালানোর পরে একাধিক ব্যাঙ্ক অ্যাকাউন্ট মিলিয়ে প্রায় ৪৪০ কোটি টাকা ফ্রিজ করার নির্দেশ দেওয়া হয়। মূলত ওই অ্যাকাউন্টগুলি থেকে আর্থিক লেনদেন হয়েছে কি না ইডি সেটাই তদন্ত করে দেখতে চাইছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment