---Advertisement---

লোকসভার আসন বৃদ্ধি বিলের বিরোধিতায় ডিএমকে, তামিলনাড়ুর স্বার্থে সরব স্ট্যালিন

By Suman Debnath

July 18, 2026 5:50 PM

লোকসভার আসন বৃদ্ধি বিলের বিরোধিতায় ডিএমকে, তামিলনাড়ুর স্বার্থে সরব স্ট্যালিন

---Advertisement---


লোকসভার আসন সংখ্যা বৃদ্ধি এবং সীমানা পুনর্গঠন সংক্রান্ত কোনও বিল সংসদের আসন্ন অধিবেশনে পেশ হলে তার তীব্র বিরোধিতা করবে ডিএমকে। দলের সভাপতি তথা তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এম কে স্ট্যালিন সাংসদদের স্পষ্ট নির্দেশ দিয়েছেন, বিলটি এলে সংসদে এর বিরুদ্ধে সরব হতে হবে।
বিজেপি ও এনডিএর কয়েকটি দলের তরফে দাবি করা হচ্ছিল, ডিএমকে নাকি এই বিষয়ে নিজেদের অবস্থান বদলে বিল সমর্থনের পথে হাঁটছে। তবে দলীয় বৈঠকের পর সেই জল্পনা উড়িয়ে দিয়েছে ডিএমকে। ইতিমধ্যেই তামিলনাড়ু জুড়ে এই প্রস্তাবের বিরুদ্ধে রাজনৈতিক কর্মসূচিও শুরু হয়ে গিয়েছে।

সূত্রের খবর, ডিএমকের অবস্থান আরও শক্ত হয়েছে টিভিকে প্রধান তথা মুখ্যমন্ত্রী বিজয়ের সঙ্গে স্ট্যালিনের কথোপকথনের পর। তামিলনাড়ুর স্বার্থে সংসদে বিলের বিরোধিতা করার জন্য বিজয় স্ট্যালিনকে অনুরোধ করেছেন বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:  নিট ইস্যুতে শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি, তবেই সংসদে আলোচনা: খার্গে

দক্ষিণের রাজ্যগুলির অভিযোগ, জনসংখ্যার ভিত্তিতে লোকসভার আসন বাড়ানো হলে তারা বঞ্চিত হবে। কারণ, পরিবার নিয়ন্ত্রণ কর্মসূচি সফলভাবে কার্যকর করার ফলে দক্ষিণের রাজ্যগুলিতে জনসংখ্যা বৃদ্ধির হার তুলনামূলক কম। অথচ জনসংখ্যাকেই আসন বৃদ্ধির প্রধান মাপকাঠি করা হলে উত্তর ভারতের তুলনায় দক্ষিণের রাজ্যগুলির প্রতিনিধিত্ব কমে যেতে পারে বলে আশঙ্কা তাদের।

কেন্দ্রের তরফে এর আগে জানানো হয়েছিল, লোকসভার পাশাপাশি রাজ্য বিধানসভার আসন সংখ্যাও বাড়ানো হতে পারে। সব রাজ্যের বিধানসভার আসন সংখ্যা ও ৫০ শতাংশ বৃদ্ধি করা হবে। তবে এই প্রস্তাব নিয়েই আপত্তি তুলেছে দক্ষিণের রাজ্যগুলি। রাজনৈতিক মহলের মতে, এই ইস্যুতে এখন তামিলনাড়ুর প্রায় সব আঞ্চলিক দলই একজোট হয়ে কেন্দ্রের প্রস্তাবের বিরোধিতা করছে।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment