---Advertisement---

সাপাহারে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন

By Suman Debnath

July 12, 2026 2:15 AM

সাপাহারে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন

---Advertisement---


সাপাহারে গণঅধিকার পরিষদের উপজেলা কমিটি গঠন


সাপাহার প্রতিনিধি: নওগাঁর সাপাহারে গণঅধিকার পরিষদের ৫১ সদস্যবিশিষ্ট উপজেলা কমিটি গঠন করা হয়েছে। সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও তৃণমূল পর্যায়ে শক্তিশালী করার লক্ষ্যে বৃহস্পতিবার (২ জুলাই) নওগাঁ জেলা কমিটির সভাপতি আবু সাদাত সৌখিন ও সাংগঠনিক সম্পাদক রহিমুল ইসলাম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

গণঅধিকার পরিষদ সাপাহার উপজেলা শাখার নবগঠিত কমিটিতে সভাপতি সেলিম রেজা, সাধারণ সম্পাদক ওয়ালিউর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহমুদুল হাসান সহ কার্যনির্বাহী পরিষদ ও সদস্য সহ বিভিন্ন পদে ৫১জন নেতাকর্মীকে অন্তর্ভুক্ত করা হয়েছে।

নতুন কমিটির নেতৃবৃন্দ বলেন, জনগণের অধিকার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কার্যক্রম পরিচালনায় নবগঠিত কমিটি সক্রিয় ভূমিকা পালন করবে।

আরও পড়ুন:  ‘আওয়ামী লীগের রাজনৈতিক মৃত্যু হয়েছে, দাফন হয়েছে দিল্লিতে’: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment