---Advertisement---

জাসাস রংপুর জেলা শাখার আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

By Suman Debnath

July 12, 2026 2:05 AM

জাসাস রংপুর জেলা শাখার আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত

---Advertisement---


জাসাস রংপুর জেলা শাখার আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত


জয়নাল আবেদীন্: বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আয়োজনে ফল উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় রংপুর টাউন হল চত্বর সাহিত্য মঞ্চে ফল উৎসব অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপি‘র আহবায়ক এবং জেলা পরিষদের প্রশাসক মোঃ সাইফুল ইসলাম।

অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার আহবায়ক মোঃ নুরুজ্জামান মানিকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন রংপুর জেলা বিএনপির আহবায়ক কমিটির অন্যতন সদস্য সাবেক কাউন্সিলর মোঃ লিটন পারভেজ, বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার সিনিয়র যুগ্ম আহবায়ক ডাঃ নিম্মী জামান, রংপুর জেলা যুব দলের সহ সভাপতি মোঃ রাকিব হোসেন, ওলামা দল রংপুর জেলা শাখার আহবায়ক মাওলানা মোহাঃ ইনামুল হক মাজেদী সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) রংপুর জেলা শাখার সদস্য সচিব শ্রী উৎপল চন্দ্র ভৌমিক।

আরও পড়ুন:  গণতন্ত্র শক্তিশালী করতে সহযোগিতার আশ্বাস যুক্তরাজ্যের

ফল উৎসবের উদ্বোধন ও আলোচনা শেষে আম, কাঠাল, কলা, ড্রাগন, আনারস, নটকোনসহ বিভিন্ন ধরনের ফল অতিথিসহ সকলকে খাওয়ানো হয়। এ সময় বিএনপি, যুবদল, সেচ্ছাসেবকদল, ওলামাদল, তরুনদলসহ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment