---Advertisement---

দীর্ঘ অনিশ্চয়তাই ফুটবলারদের মানসিক চ্যালেঞ্জ : বাস্তব রায়

By Suman Debnath

July 10, 2026 8:05 AM

---Advertisement---





হবে কিন্তু কবে ? এটাই যেন এখন প্রযোজ্য আসন্ন কলকাতা ফুটবল লিগের জন্য। দীর্ঘদিন ধরে প্রিমিয়ার ডিভিশনের খেলা শুরু হওয়ার কথা থাকলেও ক্রমেই তা বিলম্বিত হচ্ছে। যা নিয়ে রীতিমতো ক্ষুব্ধ মোহনবাগান সুপার জায়ান্ট রিজার্ভ দলের কোচ বাস্তব রায়। দীর্ঘ একমাসের বেশি সময় ধরে অনুশীলন চললেও এখনও টুর্নামেন্ট শুরু না হওয়ায় ফুটবলারদের মানসিকভাবে চাঙ্গা রাখাই এখন বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বলে জানান তিনি।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে সবুজ-মেরুন কোচের স্পষ্ট বক্তব্য, দীর্ঘদিন ম্যাচ না খেলায় ফুটবলারদের মধ্যে স্বাভাবিকভাবেই একঘেয়েমি তৈরি হয়েছে। তাঁর মতে, নির্ধারিত সময়ে লিগ শুরু হলে ইতিমধ্যেই চার-পাঁচটি ম্যাচ খেলে ফেলতে পারত দল। তাতে স্কোয়াড রোটেশন সহজ হতো। শুধু তাই নয়,  নতুন যোগ দেওয়া ফুটবলারদেরও ধীরে ধীরে দলে মানিয়ে নেওয়ার সুযোগ মিলত।

আরও পড়ুন:  সমালোচনা আমাকে আরও অনুপ্রাণিত করে, জিতলে সব কষ্টই কম লাগে: লামিনে ইয়ামাল

কিন্তু সূচি অনিশ্চিত থাকায় পরিকল্পনা বাস্তবায়ন কঠিন হয়ে পড়ছে বলে মনে করছেন তিনি। লিগ কবে শুরু হবে, সে বিষয়ে এখনও নিশ্চিত নন বাস্তব। তবে দ্রুত প্রতিযোগিতা শুরু হোক, সেটাই আপাতত চাইছেন মোহনবাগান কোচ। এদিকে, এদিন থেকে অনুশীলন শুরু করলো মোহনবাগান সিনিয়র দল। প্রথমদিন বাস্তব রায়ের অধীনে হালকা ফিটনেস ট্রেনিং সারলো তারা। সাহাল ছাড়া বাকি ভারতীয় ফুটবলার’রা প্রথমদিনের অনুশীলনে যোগ দিয়েছিলেন। আবার বৃহস্পতিবারই ক্লাবের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে দিমিত্রি পেত্ৰাতোসকে ছেড়ে দেওয়ার কথা ঘোষণা করা হল।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment