শান্তির বাজার বাহাদুর ত্রিপুরা,২৪জানুয়ারি ২০২৬,শনিবার: ঘটনার বিবরনে জানাযায় শনিবার বেলা আনুমানিক ১১ ঘটিকায় জোলাইবাড়ী বাইপাস এলাকায় একটি গাড়ী দ্রতগতিতে এসে একয়ষ স্কুল ছাত্রকে ধাক্কাদিয়ে পালিয়েযায়। পরবর্তী সময় স্থানীয় লোকজনেরা স্কুলছাত্রকে ঘটনাস্থল থেকে উদ্ধারকরে চিকিৎসার জন্য জোলাইবাড়ী সামাজিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়েযায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক স্কুল ছাত্রকে প্রাথমিক চিকিৎসাপ্রদানকরে উন্নত চিকিৎসারজন্য শান্তির বাজার জেলা হাসপাতালে রেফারকরে।
দুর্ঘটনায় আহত স্কুল ছাত্র মধ্যপিলাক এলাকার বাসিন্দা ইশান পাল (১৫)। সে জোলাইবাড়ী দ্বাদশশ্রেনী বিদ্যালয়ের ছাত্র বলে জানাযায়। বাড়ী থেকে বিদ্যালয়ে যাবার পথে এই দুর্ঘটনা ঘটেবলে জানাযায়। দুর্ঘটনায় স্কুল ছাত্রের পায়ে বেশ আঘাত লেগেছে বলে চিকিৎসক জানান। তবে দুর্ঘটনার সাথে জরিত গাড়ীকে আটক করতে অক্ষম পুলিশ। সকলে চাইছে পুলিশ যেন ঘটনার তদন্তক্রমে ঘাতক গাড়ীটিকে আটক করে। এখন দেখার বিষয় এই বিষয়ে জোলাইবাড়ী ফাঁড়ী থানার পুলিশ কিপ্রকার পদক্ষেপ গ্রহনকরে।









Leave a Comment