---Advertisement---

আগরতলা ও সাবরুম ৮নং জাতীয় সড়কের পথ দুর্ঘটনা !

By Suman Debnath

January 15, 2026 4:30 PM

---Advertisement---

জোলাইবাড়ি বাহাদুর ত্রিপুরা ১৪ জানুয়ারী ২০২৬ বুধবার: রাত আনুমানিক ১১.৩০ নাগাদ শান্তিরবাজারে পিঠা পুলির উৎসব এর অন্তিম দিনের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে। জোলাইবাড়ি বাইপাস সংলগ্ন এলাকায় দুই যুবকের মোটরবাইক দুর্ঘটনায় গুরুতরভাবে আহত হন তারা।

আহত দুই যুবকই মাইরাছড়ি এলাকার বাসিন্দা। বাইক চালকের নাম রাজু ত্রিপুরা বয়স ছাব্বিশ এবং অপরজন সমীর ত্রিপুরা বয়স কুড়ি বছর, দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দারা দ্রুত দমকল কর্মীদের খবর দেন। এরপর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে প্রাথমিক

চিকিৎসার জন্যজোলাইবাড়ি সামাজিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যান। এই দুর্ঘটনা ফের একবার প্রমাণ করল, সামান্য অসচেতনতা কীভাবে বড় বিপদের কারণ হয়ে দাঁড়াতে পারে।

আরও পড়ুন:  অভি দেবনাথের আগুন ঝরানো বোলিংয়ে সাবরুম অনূর্ধ্ব-১৩ স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন সাবরুম ইংরেজি মাধ্যম দ্বাদশ স্কুল!

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment