বিসলেরির বোতলজাত জলে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক

By Suman Debnath

November 23, 2026 4:17 PM

বিসলেরির বোতলজাত জলে ক্যানসার সৃষ্টিকারী রাসায়নিক

জনপ্রিয় বোতলজাত জলের ব্র্যান্ড বিসলেরির পণ্যের মান নিয়ে গুরুতর প্রশ্ন উঠল। পরপর দু’টি পরীক্ষায় ক্ষতিকর রাসায়নিকের উপস্থিতি ধরা পড়ায় সংস্থাটির একটি ইউনিটের জলকে অনিরাপদ ঘোষণা করেছে ভারতের খাদ্য নিরাপত্তা ও মান নিয়ন্ত্রক সংস্থা এফএসএসএআই। একই সঙ্গে বিসলেরির বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরুর অনুমতিও দেওয়া হয়েছে।

সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি বিসলেরি ইন্টারন্যাশনাল প্রাইভেট লিমিটেডের একটি ইউনিট থেকে জলের নমুনা সংগ্রহ করেন এফএসএসএআইয়ের কর্মকর্তারা। প্রথম পরীক্ষায় নির্ধারিত মাত্রার চেয়ে বেশি ব্রোমেট পাওয়া যায়।পানীয় জলে এই রাসায়নিকের সর্বোচ্চ অনুমোদিত মাত্রা প্রতি লিটারে ০.০১ মিলিগ্রাম।

প্রাথমিক পরীক্ষার ফলকে চ্যালেঞ্জ করে সংস্থা আপিল করলে নমুনা পাঠানো হয় রেফারেল পরীক্ষাগারে। সেখানেও পলিনিউক্লিয়ার অ্যারোম্যাটিক হাইড্রোকার্বন (পিএএইচ)-এর উপস্থিতি ধরা পড়ে। ব্রোমেট ও পিএএইচ—দুটিই ক্যানসারের ঝুঁকি বাড়াতে পারে।

আরও পড়ুন:  রাষ্ট্রপতির সঙ্গে বৈঠক নিয়ে রাহুলের বিরুদ্ধে ‘মিথ্যাচার’-এর অভিযোগ বিজেপির

রবিবার সামাজিক মাধ্যমে এই সিদ্ধান্তের কথা জানায় এফএসএসএআই। এখনও এ বিষয়ে বিসলেরির কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

Suman Debnath

Journalist

Related Stories

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো: ২,৩৫০ কোটি টাকার বরাত সরল বিদেশে, সবচেয়ে লাভবান ভারত

অশান্ত বাংলাদেশ থেকে মুখ ফেরাচ্ছে বিশ্বখ্যাত ব্র্যান্ডগুলো: ২,৩৫০ কোটি টাকার বরাত সরল বিদেশে, সবচেয়ে লাভবান ভারত

কলকাতা পুরসভায় রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে বৈঠক, খতিয়ে দেখছে কার্তিক মহারাজের উপদেষ্টা কমিটি

কলকাতা পুরসভায় রাস্তার নাম বদলের প্রস্তাব নিয়ে বৈঠক, খতিয়ে দেখছে কার্তিক মহারাজের উপদেষ্টা কমিটি

বড় ধাক্কা নোয়েল টাটার, টাটা সন্সের বোর্ড বৈঠকে স্থগিতাদেশ দিল না বম্বে হাইকোর্ট

বড় ধাক্কা নোয়েল টাটার, টাটা সন্সের বোর্ড বৈঠকে স্থগিতাদেশ দিল না বম্বে হাইকোর্ট

বিল সমর্থন করতে হলে করুন, কংগ্রেসের নাম নেবেন না: সুপ্রিয়া সুলেকে কড়া জবাব, বৈঠকের আগেই ছত্রখান বিরোধী ঐক্য

বিল সমর্থন করতে হলে করুন, কংগ্রেসের নাম নেবেন না: সুপ্রিয়া সুলেকে কড়া জবাব, বৈঠকের আগেই ছত্রখান বিরোধী ঐক্য

তৃণমূলের দুই শিবিরকে ফের দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, ২৭ নভেম্বর শুনানি

তৃণমূলের দুই শিবিরকে ফের দিল্লিতে তলব নির্বাচন কমিশনের, ২৭ নভেম্বর শুনানি

বাড়ি উড়িয়ে দেব, হুমকি অমিতাভকে, মুম্বই জুড়ে হামলার ছক, নিশানায় মেট্রো রেল, দিলজিতের কনসার্টও

বাড়ি উড়িয়ে দেব, হুমকি অমিতাভকে, মুম্বই জুড়ে হামলার ছক, নিশানায় মেট্রো রেল, দিলজিতের কনসার্টও

No comments to show.

Leave a Comment