ফিফার বিশেষ উদ্যোগে প্রথম পুরুষ প্রতিনিধি সুনীল ছেত্রী

By Pritam Shil

November 11, 2026 6:40 PM

ফিফার বিশেষ উদ্যোগে প্রথম পুরুষ প্রতিনিধি সুনীল ছেত্রী


মাঠের লড়াইয়ে বহু নজির গড়েছেন। এ বার ফুটবলের বাইরেও সমাজে ইতিবাচক পরিবর্তন আনার লক্ষ্যে ফিফার বিশেষ উদ্যোগে জায়গা করে নিলেন ভারতের প্রাক্তন অধিনায়ক সুনীল ছেত্রী। ফিফার দ্বিতীয় ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এ নির্বাচিত হয়েছেন তিনি। এই কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার হিসাবে অংশগ্রহণের সুযোগ পেলেন ভারতীয় তারকা।

অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশনের (AIFF) প্রকাশিত বিবৃতি অনুযায়ী, ২০২৫ সালে শুধুমাত্র মহিলা ফুটবলারদের নিয়ে এই কর্মসূচির পরীক্ষামূলক আয়োজন হয়েছিল। এ বার তা সম্প্রসারিত করে বিশ্বের ১৩ জন ফুটবলারকে অন্তর্ভুক্ত করেছে ফিফা। তাঁদের মধ্যে ছেত্রী-সহ ১১ জন জুন মাসে আমেরিকার বস্টনে তিন দিনের বিশেষ কর্মশালায় যোগ দিয়েছিলেন।

এই কর্মসূচির মূল লক্ষ্য, ফুটবলারদের জনপ্রিয়তা, পরিচিতি ও প্রভাবকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা। শিক্ষা, মানসিক স্বাস্থ্য এবং খেলাধুলায় সকলের সমান সুযোগ নিশ্চিত করার মতো বিষয়গুলিতে কাজ করবেন অংশগ্রহণকারীরা।

আরও পড়ুন:  আজ থেকে গ্লাসগোয় কমনওয়েলথ গেমস, ভারতের সোনার আশা কারা? নজরে নীরজ, মীরাবাঈ, লাভলিনারা

ছেত্রীর পাশাপাশি এই উদ্যোগে রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে এবং ব্রাজিলের গাবি নুনেসের মতো তারকারা।

এই সুযোগ পেয়ে উচ্ছ্বসিত ছেত্রী। তাঁর কথায়, “এই সুযোগ পেয়ে আমি খুব খুশি। কর্মশালা থেকে পাওয়া শিক্ষাগুলি বাস্তবে কাজে লাগানোর জন্য অপেক্ষা করছি। এখানে নারী-পুরুষের কোনও পার্থক্য নেই। আমরা বিভিন্ন দেশের অসাধারণ ফুটবলারদের সঙ্গে অভিজ্ঞতা ভাগ করে নিচ্ছি।”

ফিফার চিফ ফুটবল অফিসার জিল এলিসের মতে, মাঠের পারফরম্যান্সের বাইরেও সমাজে দীর্ঘস্থায়ী প্রভাব তৈরির ক্ষমতা রয়েছে ফুটবলারদের। আগামী ডিসেম্বরে লন্ডনে এবং ভার্চুয়াল বৈঠকে ফের একত্রিত হবেন অংশগ্রহণকারীরা। সেখানে নিজেদের সমাজকল্যাণমূলক প্রকল্পের অগ্রগতি তুলে ধরবেন তাঁরা। ফলে বিশ্বমঞ্চে ভারতীয় ফুটবলের প্রতিনিধিত্ব আরও এক ধাপ এগিয়ে গেল।

আরও পড়ুন:  ইংল্যান্ড-আয়ারল্যান্ড ব্যর্থতা ভুলে জিম্বাবোয়ে মিশন শুরু, ‘ভয়ডরহীন ক্রিকেট’ চান অধিনায়ক শ্রেয়স

Related Stories

Explainer: মানুষের সাধ্যের বাইরে বাঁচার খরচ-বাড়িভাড়া, ১৪ বছর পর দেশজোড়া ধর্মঘটে অবরুদ্ধ স্পেনে: সরকার বাঁচাতে আগাম ভোটের ডাক প্রধানমন্ত্রীর, পরিবর্তন আসন্ন?

Explainer: মানুষের সাধ্যের বাইরে বাঁচার খরচ-বাড়িভাড়া, ১৪ বছর পর দেশজোড়া ধর্মঘটে অবরুদ্ধ স্পেনে: সরকার বাঁচাতে আগাম ভোটের ডাক প্রধানমন্ত্রীর, পরিবর্তন আসন্ন?

‘পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, তার জন্য বাংলা গর্বিত’, মুখ্যমন্ত্রীর মুখে খুশির খবর

‘পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, তার জন্য বাংলা গর্বিত’, মুখ্যমন্ত্রীর মুখে খুশির খবর

জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি, ধনখড় চিকিৎসাধীন এইমস হাসপাতালে

জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি, ধনখড় চিকিৎসাধীন এইমস হাসপাতালে

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন থেকে শিকাগোয় ভূ-রাজনীতি, জোড়া ফায়ারসাইড চ্যাটে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন থেকে শিকাগোয় ভূ-রাজনীতি, জোড়া ফায়ারসাইড চ্যাটে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী

ফিফার বিশেষ উদ্যোগে প্রথম পুরুষ প্রতিনিধি সুনীল ছেত্রী

ফিফার বিশেষ উদ্যোগে প্রথম পুরুষ প্রতিনিধি সুনীল ছেত্রী

লাইনচ্যুত হতেই আতঙ্কে ঘুম ভাঙল যাত্রীদের, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন আইআরসিটিসি কর্মী

লাইনচ্যুত হতেই আতঙ্কে ঘুম ভাঙল যাত্রীদের, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন আইআরসিটিসি কর্মী

No comments to show.

Leave a Comment