৫১ আসনে ‘কারচুপি’! প্রমাণ কমিশন রেকর্ডেই, তিন রাজ্যে ২০২৪’এর লোকসভা ও বিধানসভা ভোটে চুরি স্পষ্ট, তোপ কংগ্রেসের

By Suman Debnath

November 11, 2026 2:00 PM

৫১ আসনে ‘কারচুপি’! প্রমাণ কমিশন রেকর্ডেই, তিন রাজ্যে ২০২৪’এর লোকসভা ও বিধানসভা ভোটে চুরি স্পষ্ট, তোপ কংগ্রেসের

নয়াদিল্লি: লোকসভা কেন্দ্রের নাম মুম্বই নর্থ। ২০২৪ সালের সাধারণ নির্বাচনে মহারাষ্ট্রের এই আসনে ভোট পড়েছিল ১৮ লক্ষ ১১ হাজার। অথচ ইভিএমে গণনা করা হয় মাত্র ১০ লক্ষ ৩৩ হাজারটি। অর্থাত্ ৭ লক্ষ ৭৮ হাজার বা ৪৩ শতাংশ ভোট গোনাই হয়নি! আর তার ফল? সাড়ে তিন লক্ষের কিছু বেশি ভোটে কংগ্রেস প্রার্থীকে হারিয়ে দেন বিজেপির পীযূষ গোয়েল। না, এটা কোনো মনগড়া সংখ্যা নয়, এই পরিসংখ্যান খোদ নির্বাচন কমিশনের ইন্টারনাল অডিটের। তাদের অভ্যন্তরীণ রেকর্ড ঘেঁটে এমন বহু ‘কারচুপি’র হদিশ দিয়েছে ‘দ্য রিপোর্টার্স কালেকটিভ’। মুম্বই নর্থ তো মাত্র একটা উদাহরণ। মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের মোট ৫১টি বিধানসভা ও লোকসভা আসনের ভোট গণনায় ব্যাপক গরমিল পাওয়া গিয়েছে। ইভিএমে প্রদত্ত ভোট ও গণনার মধ্যে ফারাক রয়েছে ৩২টি কেন্দ্রে। এর মধ্যে ১২টি আসনে যত ভোট পড়েছে, তার তুলনায় অনেক কম গোনা হয়েছে। বাকি ২০টি আসনে ঠিক উলটো ছবি। সেখানে প্রদত্ত ভোটকে ছাপিয়ে গিয়েছে গণনার অঙ্ক। ১৯টি কেন্দ্রে আবার সব বুথেই ভোটারদের উপস্থিতির সংখ্যা রেকর্ডে দেখাচ্ছে স্রেফ ‘শূন্য’ বা ‘নিল’। অথচ বাস্তবে সেখানে লক্ষ লক্ষ ভোট পড়েছে। এমনকি ১৯টি কেন্দ্রের মধ্যে দশটিতে জয় পেয়েছে বিজেপি কিংবা তাদের জোট শরিক! মঙ্গলবার কমিশনের অভ্যন্তরীণ রিপোর্টে থাকা এমন ‘বিস্ফোরক’ তথ্য-প্রমাণ সামনে আসতেই সরব হয়েছে বিরোধীরা। সরাসরি ‘ভোট চুরি’ বলে তোপ দেগেছে কংগ্রেস। এক্স হ্যান্ডলে হাত শিবির লিখেছে, ‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং নির্বাচন কমিশন কীভাবে ভোট চুরির আয়োজন করেছিল, তা এই পরিসংখ্যানেই স্পষ্ট। ভোট চুরি দেশবিরোধী কাজ এবং যারা এর জন্য দায়ী, তাদের অবশ্যই এর পরিণাম ভোগ করতে হবে।’

আরও পড়ুন:  বক্স অফিসে ঝড় অব্যাহত, ৪ দিনেই ৫০০ কোটির দোরগোড়ায় রামায়ণ

মহারাষ্ট্র, হরিয়ানা এবং জম্মু ও কাশ্মীরের ৪৬৭টি বিধানসভা আসন ও ৬৩টি লোকসভা আসনের তথ্য বিশ্লেষণ করেছিল  ‘দ্য রিপোর্টার্স কালেকটিভ’। তাদের রিপোর্টে দেখা যাচ্ছে, হরিয়ানার বড়খাল বিধানসভা কেন্দ্রে ২০২৪ সালের নির্বাচনে ৩ লক্ষ ৩২ হাজার ভোট পড়েছিল। কিন্তু ইভিএমে গোনা হয় মাত্র ১ লক্ষ ৬০ হাজারটি। তার জেরে কংগ্রেস প্রার্থী বিজয়প্রতাপ সিংকে ৬ হাজারের কিছু বেশি ভোটে হারিয়ে দেন বিজেপির ধনেশ আদলাখা।  মুম্বই নর্থ ও বড়খাল আসনে মোট যত ভোটার রয়েছেন, তাঁদের সকলেই ভোট দিয়েছেন বলে প্রাথমিক নথিতে লিখেছিলেন নির্বাচনি আধিকারিকরা। এমনটা কার্যত অসম্ভব। পরে কমিশনের চূড়ান্ত ঘোষণায় দু’টি আসনে ভোটদানের হার প্রায় অর্ধেক হয়ে যায়। আবার হরিয়ানার কাইথাল বিধানসভা আসনে মাত্র ২১৫ জন ভোট দিতে এসেছিলেন বলে জানাচ্ছে কমিশনের রেকর্ড। অথচ সেখানে গণনা হয় ১ লক্ষ ৬৭ হাজার ২৮৫টি ভোট। ২০২৪ সালেই বিজয়প্রতাপের মামলার প্রেক্ষিতে কমিশনকে নথি ও ভিডিয়ো ফুটেজ পেশের নির্দেশ দিয়েছিল পাঞ্জাব ও ও হরিয়ানা হাইকোর্ট। কিন্তু মাত্র দশদিন পর কেন্দ্র নির্বাচনি বিধিতে সংশোধনী এনে ভোট সংক্রান্ত তথ্য প্রকাশ্যে আনা বন্ধ করে দেয়।
কতজন ভোটার বুথে এসেছেন, আর কত ভোট ইভিএমে পড়েছে—দু’টি তথ্য আলাদা নথিবদ্ধ করা হয়। নিয়ম অনুযায়ী, দু’টি সংখ্যা একই হওয়ার কথা। ভোটার সংখ্যা ‘শূন্য’ দেখানোর অর্থ, হয় একটি আসনের কোনো ভোটার বুথে আসেননি, অথবা দায়িত্বপ্রাপ্ত আধিকারিকরা রেকর্ড রাখতে ব্যর্থ হয়েছেন। হিসাবে গরমিল হলে আইন অনুযায়ী একে ‘অনিয়ম’ আখ্যা দিয়ে তদন্তের নির্দেশ দেওয়ার কথা কমিশনের। কিন্তু এক্ষেত্রে কোনো পদক্ষেপ হয়নি। তা নিয়েও প্রশ্ন তুলেছে কংগ্রেস। বিষয়টি নিয়ে কমিশনের ব্যাখ্যা চেয়েছিল ‘দ্য রিপোর্টার্স কালেকটিভ’। কিন্তু সংবাদমাধ্যমটির দাবি, কমিশন উলটে তাদের কাছেই তথ্য চেয়ে পাঠায়। বিষয়টি প্রকাশ্যে আসবে না বলে আশ্বাসও দেয়।

আরও পড়ুন:  নানা পটেকরের প্রয়াণে শোকপ্রকাশ মোদী, শোকস্তব্ধ বলিউড অভিনেতারা

Suman Debnath

Journalist

Related Stories

Explainer: মানুষের সাধ্যের বাইরে বাঁচার খরচ-বাড়িভাড়া, ১৪ বছর পর দেশজোড়া ধর্মঘটে অবরুদ্ধ স্পেনে: সরকার বাঁচাতে আগাম ভোটের ডাক প্রধানমন্ত্রীর, পরিবর্তন আসন্ন?

Explainer: মানুষের সাধ্যের বাইরে বাঁচার খরচ-বাড়িভাড়া, ১৪ বছর পর দেশজোড়া ধর্মঘটে অবরুদ্ধ স্পেনে: সরকার বাঁচাতে আগাম ভোটের ডাক প্রধানমন্ত্রীর, পরিবর্তন আসন্ন?

‘পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, তার জন্য বাংলা গর্বিত’, মুখ্যমন্ত্রীর মুখে খুশির খবর

‘পশ্চিমবঙ্গকে বেছে নেওয়া হয়েছে, তার জন্য বাংলা গর্বিত’, মুখ্যমন্ত্রীর মুখে খুশির খবর

জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি, ধনখড় চিকিৎসাধীন এইমস হাসপাতালে

জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়লেন প্রাক্তন উপরাষ্ট্রপতি, ধনখড় চিকিৎসাধীন এইমস হাসপাতালে

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন থেকে শিকাগোয় ভূ-রাজনীতি, জোড়া ফায়ারসাইড চ্যাটে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী

কলম্বিয়া বিশ্ববিদ্যালয়ে ছাত্র আন্দোলন থেকে শিকাগোয় ভূ-রাজনীতি, জোড়া ফায়ারসাইড চ্যাটে অংশ নিতে আমেরিকা যাচ্ছেন রাহুল গান্ধী

ফিফার বিশেষ উদ্যোগে প্রথম পুরুষ প্রতিনিধি সুনীল ছেত্রী

ফিফার বিশেষ উদ্যোগে প্রথম পুরুষ প্রতিনিধি সুনীল ছেত্রী

লাইনচ্যুত হতেই আতঙ্কে ঘুম ভাঙল যাত্রীদের, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন আইআরসিটিসি কর্মী

লাইনচ্যুত হতেই আতঙ্কে ঘুম ভাঙল যাত্রীদের, ভয়াবহ অভিজ্ঞতা শোনালেন আইআরসিটিসি কর্মী

No comments to show.

Leave a Comment