সোনার পথ ধরে হাঁটবেন পর্যটকরা। পথের দু’ধারে থাকবে সোনা ও হিরের গয়নার সম্ভার। দুবাইয়ের ঐতিহ্যবাহী দেইরা স্বর্ণবাজারে তৈরি হচ্ছে বিশ্বের প্রথম ২৪ ক্যারেট সোনার ‘গোল্ড ওয়াকওয়ে’ (Gold Walkway in Dubai)। ২০২৬-এর মধ্যেই এই পথ পর্যটকদের জন্য খুলে দেওয়ার পরিকল্পনা করেছে দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট। সোনায় মোড়া এই পথ দিয়ে (Gold Walkway in Dubai) হেঁটে যাওয়ার পাশাপাশি রাস্তার দু’পাশে বিভিন্ন নামী সংস্থার সোনা ও হিরের গয়নার প্রদর্শনীও দেখতে পাবেন পর্যটকরা।
দুবাই গোল্ড ডিস্ট্রিক্টের বাণিজ্যিক বিভাগের শীর্ষ আধিকারিক রশিদ আল হারমুদি জানিয়েছেন, সকাল থেকে রাত পর্যন্ত পর্যটকদের জন্য খোলা থাকবে এই সোনার পথ। ২৪ ক্যারেট সোনার পাত দিয়ে পথটি তৈরি করা হবে। তবে ওয়াকওয়েটি ঠিক কতটা লম্বা এবং এটি তৈরি করতে কত খরচ হচ্ছে তা এখনও জানানো হয়নি। আগামী দু’এক মাসের মধ্যেই পথটি সাধারণের জন্য খুলে দেওয়া হতে পারে।
আরও পড়ুন: শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বুধবার অন্ধ্র উপকূলে আছড়ে পড়ার আশঙ্কা, সতর্ক বাংলাও
দুবাইয়ের দেইরা এলাকার আল-রাসে রয়েছে ঐতিহ্যবাহী স্বর্ণবাজার। বিশ্বের অন্যতম বৃহত্তম এই স্বর্ণবাজারে প্রায় ৪০০টি সোনার দোকান রয়েছে। ১৮ থেকে ২৪ ক্যারেটের সোনা, রুপো, প্ল্যাটিনাম ও হিরের পাশাপাশি বিভিন্ন বিলাসবহুল সামগ্রীও বিক্রি হয় সেখানে। সেই বাজারকেই আরও আকর্ষণীয় করে তুলতে তৈরি হচ্ছে সোনার পথ।
চলতি বছরের শুরুতেই দেইরায় ‘দুবাই গোল্ড ডিস্ট্রিক্ট’ চালু করা হয়। ব্যবসা এবং পর্যটনকে আরও এগিয়ে নিয়ে যাওয়াই এই উদ্যোগের লক্ষ্য। বর্তমানে এই এলাকায় এক হাজারেরও বেশি সোনা, রত্ন, প্রসাধনী ও সুগন্ধির দোকান রয়েছে। বিশ্বের বিভিন্ন দেশের এক হাজারের বেশি অলঙ্কার প্রস্তুতকারক সংস্থাও সেখানে ব্যবসা করছে। ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের অন্যতম বড় স্বর্ণ ও অলঙ্কার প্রদর্শনীর আয়োজনের পরিকল্পনাও রয়েছে।
আরও পড়ুন: এসআইআর নিয়ে কমিশনে মতভেদ নেই, সুপ্রিম কোর্টে হলফনামা দিয়ে জানাল নির্বাচন কমিশন
সোনার পথ (Gold Walkway in Dubai) তৈরির পাশাপাশি স্বর্ণালঙ্কার নিয়েও সম্প্রতি নজর কেড়েছে দুবাই। ‘জয়অলুক্কাস জুয়েলারি’র তৈরি ‘ময়ূরা সহস্র’ নামে এক জোড়া বিশাল ঝুমকো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে জায়গা করে নিয়েছে। ২২ ক্যারেট সোনা দিয়ে তৈরি ওই ঝুমকোর ওজন ১৬.৫১৪ কিলোগ্রাম। ময়ূরের আদলে তৈরি এই অলঙ্কার বিক্রি করা হবে না। পর্যটকদের দেখার জন্য দুবাইতেই রাখা হবে সেটি।
সোনা কেনার জন্য বিশ্বজুড়ে পরিচিত দেইরা এবার পর্যটকদের দিচ্ছে আরও অভিনব সব অভিজ্ঞতা। বছরের শেষেই যদি সোনার পথ খুলে যায়, তবে দুবাই সফরে সোনার উপর দিয়ে হাঁটার অভিজ্ঞতাও যোগ হবে পর্যটকদের তালিকায়।
দেখুন: আহতদের উন্নত চিকিৎসায় বেসরকারি হাসপাতালের ব্যবস্থা, দাবি মুখ্যমন্ত্রীর
Leave a Comment