মুখ্যমন্ত্রী-সহ বিজেপি নেতাদের সম্পর্কে কুকথা সমাজমাধ্যমে, নাগেরবাজার থেকে গ্রেপ্তার যুবক

By Suman Debnath

October 26, 2026 3:20 PM

মুখ্যমন্ত্রী-সহ বিজেপি নেতাদের সম্পর্কে কুকথা সমাজমাধ্যমে, নাগেরবাজার থেকে গ্রেপ্তার যুবক


মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে নিয়ে সমাজমাধ্যমে কুকথা, অন্যান্য বিজেপি নেতাদের নিয়ে কুরুচিকর মন্তব্য এবং ভুয়ো খবর ছড়িয়ে দেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সোমবার নাগেরবাজার থানার পুলিশ ওই যুবককে গ্রেপ্তার করেছে। এই ঘটনা সামনে আসতেই ব্যাপক শোরগোল পড়ে গিয়েছে। কারণ মুখ্যমন্ত্রী পদে যিনি থাকেন তাঁকে ভিভিআইপি হিসাবে দেখা হয়। সেখানে মুখ্যমন্ত্রীর কোনও বক্তব্য কারও পছন্দ হতে পারে, নাও হতে পারে। এমনকী সেই বক্তব্যের বিরোধিতাও করা যেতে পারে। কিন্তু কুরুচিকর ভাষায় আক্রমণ করা অথবা ভুয়ো খবর ছড়ানো যায় না। আর সেটাই করেছে এই যুবক বলে অভিযোগ।

পুলিশ সূত্রে খবর, ওই যুবকের নাম আকাশ সরকার। এদিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে সোমবার আকাশকে গ্রেপ্তার করে নাগেরবাজার থানার পুলিশ। এই যুবক আকাশ সরকার শুধু মুখ্যমন্ত্রীকেই খারাপ কথা বলেছে এমন নয়, একাধিক বিজেপি নেতার বিরুদ্ধে ভুয়ো তথ্য ছড়িয়েছে সমাজমাধ্যমে। এমনকী কুরুচিকর মন্তব্য করে আক্রমণ করেছে। সমাজমাধ্যমে পোস্ট এইসব কর্মকাণ্ড করার অভিযোগ রয়েছে ধৃত আকাশের বিরুদ্ধে। ইতিমধ্যেই ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ। কেন ওই যুবক অশালীন মন্তব্য করে চলছিল সমাজমাধ্যমে? জানতে চান তদন্তকারী অফিসাররা।

আরও পড়ুন:  আইনজীবিদের হেনস্থা ও মারধরের প্রতিবাদে ৬ ঘণ্টা অবরোধ! ব্যাঙ্কশালে বিক্ষোভ, যানজটে স্তব্ধ মধ্য কলকাতা

এখানেই শেষ নয়, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে একেবারে নিশানা করে লাগাতার কুকথা পোস্ট করছিল বলে অভিযোগ যুবক আকাশের বিরুদ্ধে। একের পর এক অশালীন এবং কুরুচিকর মন্তব্য সমাজমাধ্যমে পোস্ট করে আক্রমণ করে যেত ধৃত আকাশ। শুধু তাই নয়, বঙ্গ-বিজেপির একাধিক নেতার নামেও ভুয়ো তথ্য সমাজমাধ্যমে রটিয়ে দিয়ে বিতর্ক তৈরি করত সে। এই অভিযোগও সামনে আসে। তখনই নাগেরবাজার থানায় আকাশ সরকারের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। সেই অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্তে নামে পুলিশ। অভিযোগের সত্যতা পাওয়ার পরেই আকাশকে গ্রেপ্তার করে পুলিশ। সোমবার ধৃতকে বারাকপুর আদালতে পেশ করা হয়।

তাছাড়া রবিবারই পশ্চিম মেদিনীপুরে এক যুবককে গ্রেপ্তার করেছিল পুলিশ। ধৃত ওই যুবকের বিরুদ্ধে সমাজমাধ্যমে হিন্দু দেবদেবী থেকে দেশের প্রধানমন্ত্রী এবং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নিয়ে বিকৃত ও খারাপ ভাষায় পোস্ট করার অভিযোগ আছে। ধৃত ওই যুবকের নাম সুরজিৎ শী। সমাজমাধ্যমে ভিডিও বানিয়ে ভুয়ো তথ্য ছড়িয়ে দিত। হিন্দুত্ববাদী সংগঠনের কয়েকজন ব্যক্তি সুরজিতের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। ওই ঘটনার তদন্তে নেমে গ্রেপ্তার করা হয় যুবককে। রবিবারই ধৃতকে দাঁতন আদালতে হাজির করা হয়েছিল। আগামী ৪ নভেম্বর পর্যন্ত ধৃতকে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

আরও পড়ুন:  নন্দীগ্রামে ভোটের আগে বড় স্বস্তি কংগ্রেসের, জামিন মিলন প্রধানের

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment