শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান ও ভানুয়াতু দ্বীপপুঞ্জ, মাত্রা ৬-এরও বেশি

By Suman Debnath

October 25, 2026 5:30 PM

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল জাপান ও ভানুয়াতু দ্বীপপুঞ্জ, মাত্রা ৬-এরও বেশি


শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠল জাপান ও ভানুয়াতু দ্বীপপুঞ্জ। রবিবার সকালে সেখানে কম্পন অনুভূত হয়। জাপানের বনিন দ্বীপপুঞ্জ অঞ্চলে রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.৩। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্র (EMSC) এই তথ্য জানিয়েছে।

তবে ভূমিকম্পটির উৎপত্তিস্থল কতটা গভীরে ছিল, সে সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। এর পাশাপাশি, ভূমিকম্পের জেরে কোনও ক্ষয়ক্ষতি হয়েছে কি না, তাও স্পষ্ট নয়। সুনামি সতর্কতা জারি করা হয়েছে কি না, সে বিষয়েও এখনও কোনও নিশ্চিত তথ্য সামনে আসেনি।

অন্যদিকে, রবিবার সকালেই ভানুয়াতু দ্বীপপুঞ্জেও শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়। জার্মান ভূবিজ্ঞান গবেষণা কেন্দ্রের তথ্য অনুযায়ী, সেখানে ভূমিকম্পের মাত্রা ছিল ৬.১৬। পরপর দুই অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনায় পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

আরও পড়ুন:  কৃষ্ণসাগরে বাণিজ্যিক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, আটক ১৩ ভারতীয় নাবিক

আরও পড়ুন: সৌদি আরবের তেল শোধনাগার ও বিমানবন্দরে হামলার দাবি হুথিদের, চরমে উত্তেজনা

তবে এখনও পর্যন্ত দুই ভূমিকম্পের জেরে সম্ভাব্য ক্ষয়ক্ষতি বা হতাহতের কোনও নির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। পরিস্থিতি সম্পর্কে আরও বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছেন সংশ্লিষ্ট মহল।

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment