---Advertisement---

পুজোর সময়ে অরেঞ্জ লাইনে কমছে মেট্রো চলাচলের সময়, মঙ্গলবার থেকে নতুন সূচি

By Suman Debnath

October 12, 2026 8:25 PM

পুজোর সময়ে অরেঞ্জ লাইনে কমছে মেট্রো চলাচলের সময়, মঙ্গলবার থেকে নতুন সূচি

---Advertisement---


দ্বিতীয়ার দিনই মণ্ডপে মণ্ডপে দর্শনার্থীদের ভিড়। বিভিন্ন মণ্ডপেই এখন থেকে ভিড় উপচে পড়ছে। ঠিক এমন সময়ে অরেঞ্জ লাইনে মেট্রো পরিষেবা নিয়ে বড় আপডেট দিল মেট্রো রেল কর্তৃপক্ষ। এবার থেকে কলকাতায় অরেঞ্জ লাইনে মেট্রো ধরতে সকালবেলা আরও এক ঘণ্টা অপেক্ষা করতে হবে যাত্রীদের। রাতেও আগেভাগে বন্ধ হবে পরিষেবা।

বেলেঘাটা থেকে আইটি সেন্টার পর্যন্ত অংশে ট্রায়াল রান চালানো হবে। তার জন্য মঙ্গলবার, ১৩ অক্টোবর থেকে অরেঞ্জ লাইনে মেট্রো চলাচলের সময় কমানোর সিদ্ধান্ত নিয়েছে মেট্রো রেল কর্তৃপক্ষ। এত দিন অরেঞ্জ লাইনে পরিষেবা শুরু হত সকাল ৭টা ৪০ মিনিটে। মঙ্গলবার থেকে তা শুরু হবে সকাল ৮টা ৪০ মিনিটে।

অন্যদিকে, রাতের বেলা শেষ পরিষেবার সময়ও বদলাচ্ছে। বর্তমানে ওই লাইনে রাত ৯টা ৮ মিনিট পর্যন্ত মেট্রো চলে। নতুন সূচিতে শেষ পরিষেবা মিলবে রাত ৮টা ১৮ মিনিটে। প্রয়োজনীয় পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই সূচিই কার্যকর থাকবে। বেলেঘাটা-আইটি সেন্টার অংশ দ্রুত চালু করার লক্ষ্যেই এই ট্রায়াল রান।

আরও পড়ুন: তিন জনপ্রিয় পুজো ঘিরে সাজো সাজো রব, মুখ্যমন্ত্রীকে স্বাগত জানাতে প্রস্তুত কল্যাণী

গত ১০ অক্টোবর থেকে ওই পথে পরীক্ষা শুরু হয়েছে। আগামী দিনগুলিতেও নির্দিষ্ট সুরক্ষা বিধি মেনে পরীক্ষা চালানো হবে। সেই কাজের জন্যই সকাল ও রাতের পরিষেবায় কাটছাঁট করা হচ্ছে। নতুন সময়সূচির ফলে সকালে তাড়াতাড়ি কাজে বেরোনোর সময়ে যাত্রীদের কিছুটা ভোগান্তির মুখে পড়তে হবে। সেই সঙ্গে রাতে বাড়ি ফেরার ক্ষেত্রেও যাত্রীদের সমস্যার মুখে পড়তে হবে। তাই মঙ্গলবার থেকে যাত্রার আগে মেট্রোর সময় দেখে নেওয়া জরুরি।

---Advertisement---

Suman Debnath

Journalist

No comments to show.

Leave a Comment